সংবাদ

পলাশবাড়ীতে বাস উল্টে নারী নিহত, আহত ১২

​প্রতিনিধি, গাইবান্ধা
​প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশ: ৩১ মে ২০২৬, ০৭:৪৭ পিএম

পলাশবাড়ীতে বাস উল্টে নারী নিহত, আহত ১২
ছবি : সংগৃহীত

গাইবান্ধার পলাশবাড়ীতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে রিক্তা খাতুন (২৭) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন। রোববার (৩১ মে) সকাল সাতটার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের ঠুটিয়াপাকুড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিক্তা খাতুন গাইবান্ধা সদর উপজেলার সাহার বাজার এলাকার আইজুল হকের স্ত্রী।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা ‘নিউ সাফা পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস গাইবান্ধার দিকে যাচ্ছিল। পথে ঠুটিয়াপাকুড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এ সময় বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই রিক্তা খাতুন মারা যান।

খবর পেয়ে পলাশবাড়ী থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করেন। আহতদের গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পলাশবাড়ী থানার পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ৩১ মে ২০২৬

পলাশবাড়ীতে বাস উল্টে নারী নিহত, আহত ১২

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

featured Image

গাইবান্ধার পলাশবাড়ীতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে রিক্তা খাতুন (২৭) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন। রোববার (৩১ মে) সকাল সাতটার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের ঠুটিয়াপাকুড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিক্তা খাতুন গাইবান্ধা সদর উপজেলার সাহার বাজার এলাকার আইজুল হকের স্ত্রী।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা ‘নিউ সাফা পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস গাইবান্ধার দিকে যাচ্ছিল। পথে ঠুটিয়াপাকুড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এ সময় বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই রিক্তা খাতুন মারা যান।

খবর পেয়ে পলাশবাড়ী থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করেন। আহতদের গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পলাশবাড়ী থানার পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত