মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় একটি ট্রাক্টর দুমড়ে-মুচড়ে গেছে। সোমবার (১লা জুন) সকাল ৮ টার দিকে উপজেলার ফিনলে টি কোম্পানির ভাড়াউড়া চা-বাগানসংলগ্ন রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রাক্টরচালক গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা গেছে, সকালে জেরিন চা-বাগান থেকে শ্রমিক পরিবহনের উদ্দেশ্যে একটি ট্রাক্টর ভাড়াউড়া চা-বাগানে যাচ্ছিল। ট্রাক্টরটি ভাড়াউড়া এলাকার অরক্ষিত রেলক্রসিং অতিক্রম করার সময় ঢাকা অভিমুখী আন্তনগর ‘কালনী এক্সপ্রেস’ সেটিকে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় ট্রাক্টরটি ছিটকে গিয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং চালক রক্তাক্ত জখম হন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দুর্ঘটনার সময় ওই রেলক্রসিংয়ে কোনো গেইটম্যান উপস্থিত ছিলেন না। ফলে ট্রেন আসার সময় কোনো সতর্কসংকেত বা প্রতিবন্ধক না থাকায় ট্রাক্টরটি লাইনে উঠে পড়ে। তাদের দাবি, নিয়মিত গেইটম্যান থাকলে এই দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে অবস্থিত এই ক্রসিংটি পর্যটক ও স্থানীয়দের কাছে বেশ পরিচিত। চা-বাগানের অভ্যন্তরীণ পথ হওয়ায় এখান দিয়ে প্রতিদিন ট্রাক্টর, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল চলাচল করে। মনোরম পরিবেশের কারণে অনেক পর্যটক এখানে এসে ট্রেনের সঙ্গে ছবি ও ভিডিও ধারণ করেন, যা প্রায়ই বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করে।
রেলওয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এলাকাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এর আগেও শ্রীমঙ্গলের বিভিন্ন পয়েন্টে রেল দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে। স্থানীয়রা অবিলম্বে এই ক্রসিংয়ে স্থায়ী গেইটম্যান নিয়োগ ও স্বয়ংক্রিয় সতর্কসংকেত স্থাপনের দাবি জানিয়েছেন।

সোমবার, ০১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন