সংবাদ

তিস্তামুখ-বাহাদুরাবাদ ঘাটে সেতুর দাবিতে মানববন্ধন

প্রতিনিধি, ​গাইবান্ধা
প্রতিনিধি, ​গাইবান্ধা
প্রকাশ: ৩১ মে ২০২৬, ০৭:২৭ পিএম

তিস্তামুখ-বাহাদুরাবাদ ঘাটে সেতুর দাবিতে মানববন্ধন
যমুনা নদীতে সড়ক ও রেলসেতু নির্মাণের দাবিতে গাইবান্ধার তিস্তামুখ ঘাট এলাকায় সাধারণ মানুষের মানববন্ধন। ছবি : সংবাদ

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার তিস্তামুখ ঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত যমুনা নদীতে সড়ক ও রেলসেতু নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার (৩১ মে) ঐতিহাসিক তিস্তামুখ ঘাট এলাকায় স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে ফুলছড়ি ও সাঘাটা উপজেলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, ব্যবসায়ী, পেশাজীবী, ছাত্র-জনতাসহ নদী অববাহিকার হাজারো মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

বক্তারা বলেন, একসময়ের ঐতিহ্যবাহী তিস্তামুখ-বাহাদুরাবাদ ফেরি রুটটি ছিল উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। দীর্ঘদিন রুটটি বন্ধ থাকা এবং যমুনা নদীতে নাব্য সংকটের কারণে এই অঞ্চলের অর্থনীতি ও যোগাযোগব্যবস্থা স্থবির হয়ে পড়েছে। রংপুর বিভাগের জেলাগুলোর সঙ্গে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দূরত্ব কমিয়ে আনতে এই সেতু নির্মাণ করা এখন সময়ের দাবি। সেতুটি নির্মিত হলে অবহেলিত চরাঞ্চলের কৃষি, বাণিজ্য ও কর্মসংস্থানে বৈপ্লবিক পরিবর্তন আসবে।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, যমুনায় সেতু বা টানেল নির্মাণ এ অঞ্চলের কোটি মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি। অবিলম্বে এই মেগা প্রকল্পটি বাস্তবায়নে সরকারের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন তারা।

অন্যথায় ভবিষ্যতে চরাঞ্চলসহ পুরো জেলায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। কর্মসূচি শেষে স্থানীয় প্রশাসনের মাধ্যমে সরকারের উচ্চপর্যায়ে একটি স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ৩১ মে ২০২৬

তিস্তামুখ-বাহাদুরাবাদ ঘাটে সেতুর দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত