গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নে রাস্তার পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) ভোরে উপজেলার উত্তর সোম এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, ওই ব্যক্তিকে অন্য কোথাও হত্যার পর লাশটি এখানে ফেলে রাখা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে বঙ্গবন্ধু বাজার সংলগ্ন উত্তর সোম এলাকায় রাস্তার পাশে এক ব্যক্তিকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারীরা। খবর পেয়ে কালীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। মৃত ব্যক্তির পরনে ছিল হলুদ রঙের টি-শার্ট ও সাদা ডোরাকাটা ট্রাউজার। লাশের পাশ থেকে কিছু খুচরা টাকা, একটি গামছা ও একটি গ্যাস লাইটার উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, নিহতের মাথার এক পাশে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। আঘাতের ধরন দেখে পুলিশের সন্দেহ, এটি একটি হত্যাকাণ্ড। পরিচয় গোপন করতে খুনিরা নির্জন স্থানে লাশ ফেলে রেখে যেতে পারে।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মজিবুর রহমান বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে লাশটি উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মঙ্গলবার, ০২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন