সংবাদ

হামে প্রাণহানি বেড়ে ৫৬০

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৫:৪৩ পিএম

হামে প্রাণহানি বেড়ে ৫৬০
ছবি: সংগৃহীত

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬০ জনে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তবে হাম নিশ্চিত হয়ে কারও মৃত্যু হয়নি।

বুধবার (২৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত হামে নিশ্চিত হয়ে মৃত্যু হয়েছে ৮৮ জনের। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৭২ জন। সব মিলিয়ে মৃতের সংখ্যা এখন ৫৬০।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের সংক্রমণ শনাক্ত হয়েছে ৬২ জনের শরীরে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮৩৪ জন।

একই সময়ে ১ হাজার ৫৬ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে করে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ হাজার ৭৯ জনে।

প্রসঙ্গত, গত ১৫ মার্চ থেকে দেশে হামের প্রাদুর্ভাব শুরু হয়। এরপর দিন দিন আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৭ শিশুর মৃত্যু হয়েছিল। হামের প্রকোপ কমাতে স্বাস্থ্য অধিদপ্তর টিকাদান কার্যক্রম জোরদার করেছে। অভিভাবকদের সতর্ক থাকার এবং শিশুদের সময়মতো টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তবে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ায় স্বাস্থ্য ব্যবস্থার ওপর চাপ বাড়ছে বলে জানিয়েছে অধিদপ্তর।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৭ মে ২০২৬

হামে প্রাণহানি বেড়ে ৫৬০

প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত