সংবাদ

বন্দরের জট কমাতে অনলাইন নিলামে ১০২ কন্টেইনার পণ্য

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২ জুন ২০২৬, ০৫:৪৪ পিএম

বন্দরের জট কমাতে অনলাইন নিলামে ১০২ কন্টেইনার পণ্য
চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জট নিরসন ও রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধ করতে আরও ১০২ কন্টেইনার পণ্য অনলাইন নিলামে তুলছে কাস্টমস হাউস, চট্টগ্রাম। আগামী ১৮ জুন ই-অকশন পদ্ধতিতে এ নিলাম অনুষ্ঠিত হবে। জাতীয় রাজস্ব বোর্ড প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চট্টগ্রাম বন্দরের কর্মউপযোগিতা ও সক্ষমতা বৃদ্ধি, বিদ্যমান কন্টেইনার জট নিরসন, ভৌত ও আর্থিক নিরাপত্তা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে নিলামের আয়োজন করে আসছে কাস্টমস হাউস, চট্টগ্রাম। এরই ধারাবাহিকতায় জুন মাসে নিলামযোগ্য ১০২ কন্টেইনার পণ্য ই-অকশন পদ্ধতিতে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক জারিকৃত নিলামের বিশেষ আদেশ নং-৮২/২০২৫/কাস্টমস অনুসারে ই-অকশন-৬/২০২৬ এ ৪৪ লটে এসব কন্টেইনার পণ্য নিলামে বিক্রি করা হবে। পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের কেমিকেল, যন্ত্রপাতি ও যন্ত্রাংশ, কাগজ, ফ্রিজার, জেনারেটর, লাইম স্টোন, ফেব্রিক্স, ট্রান্সফরমার, কোয়ার্টজ পাউডার ও গৃহস্থালি পণ্য। এসব পণ্যের নিলামে কোনো সংরক্ষিত মূল্য (রিজার্ভড ভ্যালু) থাকছে না।

নিলাম কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ায় এই নিলাম পরিচালিত হবে। নিলাম আরও প্রতিযোগিতামূলক করতে বিডারদের জন্য সরেজমিনে পণ্য পরিদর্শন করে অনলাইনে বিড করার ব্যবস্থা রয়েছে। আগ্রহী ক্রেতারা ঘরে বসেই বাংলাদেশ কাস্টমসের অফিসিয়াল ই-অকশন পোর্টালে (http://auction.nbr.gov.bd/auction/301) নিবন্ধন করে অনলাইনে দরপত্র দাখিল করতে পারবেন।

অনলাইনের পাশাপাশি জামানতের পে-অর্ডার ও আনুষঙ্গিক কাগজপত্র দরপত্র বাক্সে জমা দিতে হবে। সর্বোচ্চ দরদাতাদের আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪-এর প্রযোজ্য শর্ত পালন সাপেক্ষে পণ্যসমূহ খালাস গ্রহণ করতে হবে।

আগামী ১৮ জুন সকাল ১১টায় ই-অকশন-৬/২০২৬-এর দরপত্র বাক্স উন্মুক্ত করা হবে। নিলাম সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য বিডারদের ই-অকশন পোর্টাল ভিজিট করার অনুরোধ জানানো হয়েছে।

চট্টগ্রাম বন্দরকে কন্টেইনার জটমুক্ত করতে এ ধরনের নিলাম কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০২ জুন ২০২৬

বন্দরের জট কমাতে অনলাইন নিলামে ১০২ কন্টেইনার পণ্য

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত