সংবাদ

ফরিদগঞ্জে মাদকের আস্তানা মুদিদোকান, গ্রেপ্তার ২

 প্রতিনিধি, ফরিদগঞ্জ (চাঁদপুর)
প্রতিনিধি, ফরিদগঞ্জ (চাঁদপুর)
প্রকাশ: ৩ জুন ২০২৬, ০৫:০৩ পিএম

ফরিদগঞ্জে মাদকের আস্তানা মুদিদোকান, গ্রেপ্তার ২
ফরিদগঞ্জে মুদিদোকানের আড়ালে মাদক বিক্রির অভিযোগে গ্রেপ্তার দুই ব্যক্তি। ছবি : সংবাদ

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকায় মুদিদোকানের আড়ালে মাদক বিক্রির অভিযোগে কবির হোসেন (৩৪) ও সামছুর রহমান (৪৫) নামে দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) দিবাগত রাতে কাছিয়াড়া গ্রামের ওয়াপদা ভবনের দক্ষিণ পাশে ‘কবির স্টোর’ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কবির হোসেন ওই গ্রামের মো. আলী হোসেনের ছেলে। অন্যজন একই গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে সামছুর রহমান। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কবির ও তার ভাই রাকিব দীর্ঘদিন ধরে মুদিদোকানের আড়ালে মাদকের ব্যবসা চালিয়ে আসছিলেন। এর আগেও তারা একাধিকবার পুলিশের হাতে ধরা পড়ে কারাবরণ করেছেন। কিন্তু জামিনে বেরিয়ে তারা আবারও একই কারবারে লিপ্ত হন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ওই দোকানে অভিযান চালায় ফরিদগঞ্জ থানা-পুলিশের একটি দল। অভিযানে ১৩টি ইয়াবা বড়িসহ কবির ও সামছুরকে গ্রেপ্তার করা হয়। কবিরের বিরুদ্ধে আগে দুটি এবং তার ছোট ভাই রাকিবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটটি মামলা রয়েছে।

অনুসন্ধানে জানা যায়, চিহ্নিত মাদক কারবারি রাকিবের মাদকের জালে জড়িয়ে ধ্বংসের পথে এলাকার তরুণ সমাজ। ২০১৮ সাল থেকে এ পর্যন্ত তার বিরুদ্ধে অন্তত আটটি মামলা হয়েছে। সর্বশেষ গত ২২ ফেব্রুয়ারি মাদকসহ গ্রেপ্তারের পর ২৮ এপ্রিল তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেয় পুলিশ। বারবার গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে এসে তিনি পুনরায় মাদক কারবার শুরু করেন বলে স্থানীয়দের অভিযোগ।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক অভিভাবক বলেন, ‘রাকিব ও কবিরের মতো কারবারিরা বারবার জামিনে বেরিয়ে এসে যদি বুক ফুলিয়ে এলাকায় মাদক বিক্রি করে, তবে আমাদের সন্তানদের ভবিষ্যৎ কী? আমরা প্রশাসনের আরও কঠোর ভূমিকা চাই।’

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, গ্রেপ্তার কবির ও সামছুর রহমানের বিরুদ্ধে নতুন করে মাদক মামলা দিয়ে বুধবার আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৩ জুন ২০২৬

ফরিদগঞ্জে মাদকের আস্তানা মুদিদোকান, গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত