সংবাদ

মসজিদ, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল বাড়লো

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৪ জুন ২০২৬, ০৮:৪২ এএম

মসজিদ, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল বাড়লো

সরকার নতুন আদেশে শিক্ষা, ধর্মীয় ও দাতব্য প্রতিষ্ঠান এবং হাসপাতালের বিদ্যুৎ বিল বাড়িয়েছে; যা জুন মাস থেকেই কার্যকার হবে। 

সেবামূলক এই খাতে বিদ্যুতের দাম প্রতি ইউনিটে ১ টাকা ৫০ পয়সা বাড়ানো হয়েছে (৭.৫৫ টাকা থেকে বেড়ে হয়েছে ৯.০৫ টাকা)। মূল্যবৃদ্ধির হার ১৯.৮৭ শতাংশ।

অবাণিজ্যিক ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হওয়ায় এই খাতগুলোর নিজস্ব আয়ের উৎস সীমিত। সাধারণ স্কুল-কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির এবং দাতব্য হাসপাতালগুলোতে বিদ্যুৎ বিল বাবদ খরচ প্রায় ২০ শতাংশ বেড়ে যাওয়ায় তাদের প্রাতিষ্ঠানিক পরিচালন ব্যয় বাড়বে।

বেসরকারি বা ট্রাস্ট পরিচালিত হাসপাতালগুলোর ক্ষেত্রে এই বাড়তি খরচ শেষ পর্যন্ত রোগীদের চিকিৎসার খরচের (বেড ভাড়া, ল্যাব টেস্ট ইত্যাদি) ওপর গিয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মসজিদ, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল বাড়লো

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

সরকার নতুন আদেশে শিক্ষা, ধর্মীয় ও দাতব্য প্রতিষ্ঠান এবং হাসপাতালের বিদ্যুৎ বিল বাড়িয়েছে; যা জুন মাস থেকেই কার্যকার হবে। 

সেবামূলক এই খাতে বিদ্যুতের দাম প্রতি ইউনিটে ১ টাকা ৫০ পয়সা বাড়ানো হয়েছে (৭.৫৫ টাকা থেকে বেড়ে হয়েছে ৯.০৫ টাকা)। মূল্যবৃদ্ধির হার ১৯.৮৭ শতাংশ।

অবাণিজ্যিক ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হওয়ায় এই খাতগুলোর নিজস্ব আয়ের উৎস সীমিত। সাধারণ স্কুল-কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির এবং দাতব্য হাসপাতালগুলোতে বিদ্যুৎ বিল বাবদ খরচ প্রায় ২০ শতাংশ বেড়ে যাওয়ায় তাদের প্রাতিষ্ঠানিক পরিচালন ব্যয় বাড়বে।

বেসরকারি বা ট্রাস্ট পরিচালিত হাসপাতালগুলোর ক্ষেত্রে এই বাড়তি খরচ শেষ পর্যন্ত রোগীদের চিকিৎসার খরচের (বেড ভাড়া, ল্যাব টেস্ট ইত্যাদি) ওপর গিয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত