বেনামি ঋণ ১৩১৬৬ কোটি টাকা - যুগান্তর
ভুয়া নাম ব্যবহার করে আইএফআইসি ব্যাংক থেকে ১৩ হাজার ১৬৬ কোটি টাকা ঋণ নিয়েছে ২৮টি প্রতিষ্ঠান। এর মধ্যে ফান্ডেড (নগদ) ঋণ ১২ হাজার ১৬৬ কোটি এবং নন-ফান্ডেড (এলসি ও ব্যাংক গ্যারান্টি) ঋণ ১ হাজার ২০ কোটি টাকা। এসব ঋণকে বেনামি বলা হয়। বর্তমানে এর পুরোটাই খেলাপি। গত ১৫ বছরে এই ঋণ নেওয়া হয়েছে। ঋণ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানই নির্মাণ, আবাসন, ট্রেডিং ও প্রকৌশল খাতের। এর সঙ্গে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমানের সংশ্লিষ্টতা রয়েছে। আইএফআইসি ব্যাংকের বিশেষ অডিট রিপোর্টে এসব তথ্য উঠে এসেছে।
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামে কয়েকশ' কোটি টাকার ক্ষয়ক্ষতি - সংবাদ
টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় চট্টগ্রামের বাঁখশালী, সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশ, আনোয়ারা, ফটিকছড়ীসহ বিভিন্ন উপজেলায় কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, পানি সম্পদ, সড়ক যোগাযোগ ও বসতবাড়িতে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের তথ্যমতে প্রায় কয়েকশ' কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিস্তীর্ণ এলাকার আউশ ধান, আমনের বীজতলা, গ্রীষ্মকালীন সবজি ও অন্য ফসল পানিতে তলিয়ে গেছে।
যুদ্ধ আবার পুরোদমে ছড়িয়ে পড়ার শঙ্কা - প্রথম আলোযুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে আবার পুরোদমে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গত মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) শর্তগুলো ওয়াশিংটন আর মানবে না। গতকাল শনিবার ইরানও এমওইউ সম্পর্কে একই অবস্থানের কথা জানিয়ে দিয়েছে। পাশাপাশি ইরান হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্র এভাবে আর দু-তিন দিন হামলা চালালে তেহরান ‘সর্বাত্মক অভিযান’ শুরু করবে।
চীন-বাংলাদেশ সম্পর্ক কেউ বিচ্ছিন্ন করতে পারবে না: মির্জা ফখরুল - দৈনিক ইত্তেফাক
চীনের সঙ্গে ভূরাজনৈডিক, অর্থনৈতিক ও ব্যাবসায়িক সম্পর্ক আরো দুঢ় করতে চায় বিএনপি। এমন প্রত্যাশার কথা জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরো দৃঢ় হয়েছে। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের এবং এই সম্পর্ক সহজে কেউ বিচ্ছিন্ন করতে পারবে না। গতকাল শনিবার রাজধানীর প্যান-প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন (বিসিএফএ) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জুলাইয়ের ঘটনায় ভুয়া মামলা ফাঁসছেন বাদীরা - মানবজমিন
যাত্রাবাড়ী রোজভিউ হোটেলের ম্যানেজার ছিলেন রাহাত হাসান বিপু। চব্বিশের ১৪ই আগস্ট বিকালে যাত্রাবাড়ী মাছের আড়তের সামনে গণপিটুনিতে আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিলে তিনি মারা যান। বিকালে ময়নাতদন্ত শেষে তার লাশ নিয়ে যায় পরিবার। পরে সেপ্টেম্বর মাসে রাহাতকে জুলাই আন্দোলনে শহীদ দেখিয়ে যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা করেন তার স্ত্রী রুবিনা আক্তার। মামলা নং-২০/২০২৪। এতে দেড় শতাধিক আসামি করা হয়। পরে টাকা নিয়ে অনেকের নাম আসামির তালিকা থেকে বাদ দিতে আদালতে পৃথক কয়েকটি আবেদনও করে বাদীর পরিবার। তবে আদালত তা আমলে নেয়নি। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ বলছে, ১৪ই আগস্ট সকালে সায়েদাবাদে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষণের অভিযোগে তিনজনকে গণধোলাই দেয় অজ্ঞাত ব্যক্তিরা। ওই ৩ জনের মধ্যে একজন ছিল ম্যানেজার রাহাত হোসেন।
আন্দোলনের সঙ্গীদের মধ্যে অসন্তোষ - সমকাল
বিএনপি ও
জামায়াতে ইসলামী গত নির্বাচনের আগে থেকে আলাদা মেরুতে অবস্থান করছে। দুই দলের
নেতৃত্বে আলাদা জোটও রয়েছে। তবে ভোটের পর ধীরে ধীরে দুই জোটেই প্রকাশ পাচ্ছে নানা
সংকট। দুই জোটেই প্রধান শরিকের বিরুদ্ধে অন্য দলগুলোর নানা ধরনের অভিযোগ। স্থানীয়
সরকার নির্বাচন সামনে রেখে উভয় জোটে জটিলতা আরও বেড়েছে।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে যেসব দল বিএনপির শরিক ছিল, তাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। সংসদ নির্বাচনের সময় এবং সরকার গঠনের পর যথাযথ মূল্যায়ন করা হয়নি বলে তাদের অভিযোগ। এমন পরিস্থিতিতে শরিকদের ক্ষোভ ও অসন্তোষ দূর করার উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীন দল বিএনপি। সরকার গঠনের পাঁচ মাসের মাথায় আগামীকাল সোমবার সন্ধ্যায় দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে নৈশভোজে অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
অর্ধলাখ বাংলাদেশী ঘরছাড়া কুয়েতে - নয়া দিগন্ত
কুয়েতে চার দিন ধরে প্রায় অর্ধলাখ বাংলাদেশীসহ লাখো বিদেশী নাগরিক ঘর ছেড়ে খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। কুয়েত সরকারের পূর্বঘোষিত নির্দেশনা না মানার কারণেই এসব বিদেশীদের বিরুদ্ধে অ্যাকশানে যেতে বাধ্য হয়েছে দেশটির আইনশৃংঙ্খলা বাহিনী। তবে ৫৫ ডিগ্রি সেলসিয়াস গরমে রাস্তায় রাত কাটানো প্রবাসী বাংলাদেশীরা বলছেন, বিদ্যুৎ-পানির লাইন বিচ্ছিন্ন করার আগে তাদেরকে যদি আর একটু সময় দেয়া হতো তাহলে তারা অন্তত প্রয়োজনীয় মালামালগুলো সরিয়ে অন্যত্র চলে যাওয়ার সুযোগ পেতেন। কিন্তু সেই সুযোগটিও তারা অল্প সময়ের জন্য না পাওয়ায় অনেক বাংলাদেশী তাদের পরিবার নিয়ে রাস্তায় থাকতে বাধ্য হচ্ছেন। এখন তারা কোথায়, কিভাবে নতুন করে বাসা ভাড়া নেবেন তা নিয়েই তাদের হিমশিম খেতে হচ্ছে।
রোহিঙ্গা সংকট কাটাতে পাশে থাকার আশ্বাস চীনের - দেশ রুপান্তর
বাংলাদেশের স্বার্থে চীনের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, তার দেশ বাংলাদেশের সঙ্গে ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ আরও বাড়াতে আগ্রহী। রোহিঙ্গা সংকট সমাধানেও চীন বাংলাদেশের পাশে থাকবে। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের পদ্মা হলে গতকাল শনিবার বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠছে জাতীয় সংসদ - বাংলাদেশ প্রতিদিন
১৫ জুলাই জাতীয়
সংসদের বাজেট অধিবেশন শেষ হয়েছে। এটি ছিল ত্রয়োদশ সংসদের দ্বিতীয় অধিবেশন। ২৬
কর্মদিবসের এ অধিবেশন দেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে নতুন মাইলফলক রচনা করেছে।
প্রাণবন্ত সংসদ,
সরকার ও বিরোধী দলের দায়িত্বশীল আচরণ, জাতীয়
সব গুরুত্বপূর্ণ ইস্যু আলোচনার কারণে জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে
বর্তমান সংসদ। ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে গঠিত এ সংসদ অল্প সময়ের মধ্যেই
রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
\

রোববার, ১৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন