চাঁদপুরের হাইমচরে ওমর ফারুক (২২) হত্যাকাণ্ডের ঘটনায় ৫ নারী ও ২ কিশোরসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।
হাইমচর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের ছোট লক্ষ্মীপুর গ্রামের মৃধা বাড়িতে পুকুরের ঘাটলা নির্মাণ নিয়ে বিরোধের জেরে ওমর ফারুককে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় হাইমচর থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।
মামলা দায়েরের পর হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হাসানের নির্দেশনায় এসআই প্রিয়লাল ঘোষ ও পুলিশের একটি দল বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার ছোট লক্ষ্মীপুর গ্রামের আখি আক্তার (২৩), নাজমা বেগম (৪৫), লাকী বেগম (৩০), সোনিয়া বেগম (১৯) ও তয়মুনন্নেছা (৫৫)। এ ছাড়া আইনের সঙ্গে সংঘাতে জড়িত দুই কিশোরকেও গ্রেপ্তার করা হয়েছে। তারা হলো জুম্মান মৃধা (১৫) ও মো. আবদুল্লাহ (১৩)।
হাইমচর থানার ওসি মোহাম্মদ নাজমুল হাসান জানান, নৃশংস এই হত্যাকাণ্ডের পর পুলিশ তৎপরতার সঙ্গে মূল আসামিদের আইনের আওতায় এনেছে। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন