সংবাদ

কক্সবাজারে মাটিচাপায় ২ শ্রমিকের মৃত্যু

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
প্রকাশ: ৪ জুন ২০২৬, ০৪:৩৭ পিএম

কক্সবাজারে মাটিচাপায় ২ শ্রমিকের মৃত্যু
নির্মাণাধীন সেতুর পাশে ধসে পড়া মাটির স্তূপ। ছবি : সংবাদ

কক্সবাজার সদর উপজেলার দরিয়ানগরে নির্মাণাধীন একটি সেতুর মাটি ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক শ্রমিক। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকেরা হলেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল এলাকার মো. রাকিব ও মো. ইলিয়াস। আহত শাহজাহান একই এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দরিয়ানগর এলাকায় স্থানীয় একটি ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের সেতুর নির্মাণকাজ চলছিল। ‘লাকী এন্টারপ্রাইজ’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে বাঁশখালীর কয়েকজন শ্রমিক সেখানে মাটি কাটার কাজ করছিলেন। দুপুরে কাজ চলাকালে হঠাৎ ওপর থেকে মাটির একটি বড় অংশ ধসে পড়লে তিন শ্রমিক নিচে চাপা পড়েন।

সহকর্মী ও স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে দ্রুত কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক রাকিব ও ইলিয়াসকে মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালিয়েছেন। প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কক্সবাজারে মাটিচাপায় ২ শ্রমিকের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

কক্সবাজার সদর উপজেলার দরিয়ানগরে নির্মাণাধীন একটি সেতুর মাটি ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক শ্রমিক। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকেরা হলেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল এলাকার মো. রাকিব ও মো. ইলিয়াস। আহত শাহজাহান একই এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দরিয়ানগর এলাকায় স্থানীয় একটি ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের সেতুর নির্মাণকাজ চলছিল। ‘লাকী এন্টারপ্রাইজ’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে বাঁশখালীর কয়েকজন শ্রমিক সেখানে মাটি কাটার কাজ করছিলেন। দুপুরে কাজ চলাকালে হঠাৎ ওপর থেকে মাটির একটি বড় অংশ ধসে পড়লে তিন শ্রমিক নিচে চাপা পড়েন।

সহকর্মী ও স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে দ্রুত কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক রাকিব ও ইলিয়াসকে মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালিয়েছেন। প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত