সংবাদ

ঈদগাঁওতে উদ্ধার হওয়া তিনটি মর্টারশেল নিষ্ক্রিয়

প্রতিনিধি, ঈদগাঁও (কক্সবাজার)
প্রতিনিধি, ঈদগাঁও (কক্সবাজার)
প্রকাশ: ৪ জুন ২০২৬, ০৫:৫০ পিএম

ঈদগাঁওতে উদ্ধার হওয়া তিনটি মর্টারশেল নিষ্ক্রিয়
কক্সবাজারের ঈদগাঁওতে উদ্ধার হওয়া মর্টারশেল নিষ্ক্রিয় করছে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট। ছবি : সংবাদ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নে বসতবাড়ির পাশ থেকে উদ্ধার হওয়া তিনটি অবিস্ফোরিত মর্টারশেল সফলভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১২টার দিকে ঈদগাঁও ইউনিয়নের ভোমরিয়াঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি খোলা মাঠে বিশেষ নিরাপত্তায় এগুলো ধ্বংস করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ দল (বোম্ব ডিসপোজাল ইউনিট) এই নিষ্ক্রিয়করণ প্রক্রিয়া সম্পন্ন করে। এ সময় তাদের সহযোগিতা করে ঈদগাঁও থানা-পুলিশ।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম সিফাতুল মজুমদার জানান, মর্টারশেলগুলো সফলভাবে নিষ্ক্রিয় করা হয়েছে এবং বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে বলেন, কোথাও কোনো বোমা সদৃশ বস্তু দেখলে আতঙ্কিত না হয়ে দ্রুত জরুরি সেবা নম্বর ৯৯৯-এ অথবা পুলিশকে খবর দিন।

এর আগে গত ১৮ মে উপজেলার ইসলামপুর ইউনিয়নের জুম নগর এলাকার নুরুল আজিমের বসতভিটায় পরিত্যক্ত অবস্থায় এই তিনটি মর্টারশেল পাওয়া যায়। খবর পেয়ে ২১ মে ঈদগাঁও থানা-পুলিশ ও অস্থায়ী সেনাক্যাম্পের পৃথক দুটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। বিশেষজ্ঞ দল আসার আগপর্যন্ত মর্টারশেলগুলো গ্রাম পুলিশের পাহারায় ওই স্থানেই রাখা হয়েছিল।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ঈদগাঁওতে উদ্ধার হওয়া তিনটি মর্টারশেল নিষ্ক্রিয়

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নে বসতবাড়ির পাশ থেকে উদ্ধার হওয়া তিনটি অবিস্ফোরিত মর্টারশেল সফলভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১২টার দিকে ঈদগাঁও ইউনিয়নের ভোমরিয়াঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি খোলা মাঠে বিশেষ নিরাপত্তায় এগুলো ধ্বংস করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ দল (বোম্ব ডিসপোজাল ইউনিট) এই নিষ্ক্রিয়করণ প্রক্রিয়া সম্পন্ন করে। এ সময় তাদের সহযোগিতা করে ঈদগাঁও থানা-পুলিশ।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম সিফাতুল মজুমদার জানান, মর্টারশেলগুলো সফলভাবে নিষ্ক্রিয় করা হয়েছে এবং বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে বলেন, কোথাও কোনো বোমা সদৃশ বস্তু দেখলে আতঙ্কিত না হয়ে দ্রুত জরুরি সেবা নম্বর ৯৯৯-এ অথবা পুলিশকে খবর দিন।

এর আগে গত ১৮ মে উপজেলার ইসলামপুর ইউনিয়নের জুম নগর এলাকার নুরুল আজিমের বসতভিটায় পরিত্যক্ত অবস্থায় এই তিনটি মর্টারশেল পাওয়া যায়। খবর পেয়ে ২১ মে ঈদগাঁও থানা-পুলিশ ও অস্থায়ী সেনাক্যাম্পের পৃথক দুটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। বিশেষজ্ঞ দল আসার আগপর্যন্ত মর্টারশেলগুলো গ্রাম পুলিশের পাহারায় ওই স্থানেই রাখা হয়েছিল।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত