সংবাদ

কালীগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে কাঠুরেকে মারধরের অভিযোগ

প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর)
প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশ: ৪ জুন ২০২৬, ০৬:১২ পিএম

কালীগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে কাঠুরেকে মারধরের অভিযোগ
ভুক্তভোগী রফিকুল ইসলাম।

গাজীপুরের কালীগঞ্জে ছেলের বিরোধের জেরে রফিকুল ইসলাম নামে এক কাঠুরেকে প্রকাশ্যে মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত নেছার উদ্দিন নুহু উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (১ জুন) বেলা ১১টার দিকে জাঙ্গালিয়া ইউনিয়নের বৌন্না তিন রাস্তার মোড় এলাকায় এই ঘটনা ঘটে। গত বুধবার (৩ জুন) রাত থেকে মারধরের ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ভাইরাল হওয়া ভিডিওতে বৌন্না এলাকার বাসিন্দা ও পেশায় কাঠুরে রফিকুল ইসলাম অভিযোগ করেন, তার ছেলের সঙ্গে অন্য এক ব্যক্তির বিরোধ ছিল। সেই বিরোধ মেটানোর কথা বলে তাকে ঘটনাস্থলে ডেকে নেওয়া হয়। এরপর ইউনিয়ন বিএনপি নেতা নেছার উদ্দিন নুহু ও তার সহযোগীরা তাকে মারধর করেন। রফিকুলের দাবি, ওই বিরোধের সঙ্গে তার কোনো সরাসরি সম্পৃক্ততা ছিল না। অন্যায়ভাবে তাকে শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে নেছার উদ্দিন নুহু প্রথমে দম্ভোক্তি করে বলেন, ‘মারধর করছি, তো কী হয়েছে?’ তবে কিছুক্ষণ পরই তিনি তার অবস্থান পরিবর্তন করে বলেন, ‘আমি কাউকে মারধর করিনি। সেখানে একটি ঝামেলা হয়েছিল, আমি উপস্থিত থেকে বিষয়টি মীমাংসা করে দিয়েছি। কেউ অভিযোগ করলেই তা সত্য হয়ে যায় না।’ তিনি আরও দাবি করেন, যদি মারধরের ঘটনা সত্যিই ঘটত, তবে সেই ভিডিও ভাইরাল হতো।

ভুক্তভোগী রফিকুল ইসলাম এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কালীগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে কাঠুরেকে মারধরের অভিযোগ

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

গাজীপুরের কালীগঞ্জে ছেলের বিরোধের জেরে রফিকুল ইসলাম নামে এক কাঠুরেকে প্রকাশ্যে মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত নেছার উদ্দিন নুহু উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (১ জুন) বেলা ১১টার দিকে জাঙ্গালিয়া ইউনিয়নের বৌন্না তিন রাস্তার মোড় এলাকায় এই ঘটনা ঘটে। গত বুধবার (৩ জুন) রাত থেকে মারধরের ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ভাইরাল হওয়া ভিডিওতে বৌন্না এলাকার বাসিন্দা ও পেশায় কাঠুরে রফিকুল ইসলাম অভিযোগ করেন, তার ছেলের সঙ্গে অন্য এক ব্যক্তির বিরোধ ছিল। সেই বিরোধ মেটানোর কথা বলে তাকে ঘটনাস্থলে ডেকে নেওয়া হয়। এরপর ইউনিয়ন বিএনপি নেতা নেছার উদ্দিন নুহু ও তার সহযোগীরা তাকে মারধর করেন। রফিকুলের দাবি, ওই বিরোধের সঙ্গে তার কোনো সরাসরি সম্পৃক্ততা ছিল না। অন্যায়ভাবে তাকে শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে নেছার উদ্দিন নুহু প্রথমে দম্ভোক্তি করে বলেন, ‘মারধর করছি, তো কী হয়েছে?’ তবে কিছুক্ষণ পরই তিনি তার অবস্থান পরিবর্তন করে বলেন, ‘আমি কাউকে মারধর করিনি। সেখানে একটি ঝামেলা হয়েছিল, আমি উপস্থিত থেকে বিষয়টি মীমাংসা করে দিয়েছি। কেউ অভিযোগ করলেই তা সত্য হয়ে যায় না।’ তিনি আরও দাবি করেন, যদি মারধরের ঘটনা সত্যিই ঘটত, তবে সেই ভিডিও ভাইরাল হতো।

ভুক্তভোগী রফিকুল ইসলাম এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত