সংবাদ

গৃহকর্মী থেকে বাংলার মন্ত্রী কলিতা মাঝি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩ জুন ২০২৬, ০৮:০৫ পিএম

গৃহকর্মী থেকে বাংলার মন্ত্রী কলিতা মাঝি
মাসে মাত্র আড়াই হাজার রুপি বেতনে অন্যের বাড়িতে কাজ করতেন কলিতা মাঝি

একসময় তিনি মাসে মাত্র আড়াই হাজার রুপি বেতনে অন্যের বাড়িতে কাজ করতেন। সংসারের অভাবের কারণে পড়াশোনাও ছেড়ে দিতে হয়েছিল। সেই নারীই এখন ভারতের পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী। সত্যিই যেন সিনেমার গল্পকে হার মানানো এক বাস্তবতা।

নাম তার কলিতা মাঝি। একসময় গৃহকর্মী হিসেবে সংসারের হাল ধরেছিলেন।অথচ চলতি বছরের বিধানসভা নির্বাচনে আউশগ্রাম আসন থেকে বিজয়ী হয়ে পুরো পশ্চিমবঙ্গের দায়িত্ব পেয়েছেন। শুধুই কি তাই? কলিতা মাঝি গত সোমবার (১ জুন) প্রতিমন্ত্রী হিসেবে শপথও নিয়েছেন।

শপথের পর আবেগাপ্লুত কলিতা মাঝি কাঁপা কাঁপা স্বরে বললেন, ‘আমি কোনোদিন কল্পনাও করিনি যে বিধায়ক হব, মন্ত্রী হওয়া তো দূরের কথা।’

বুথ পর্যায়ের কর্মী হিসেবে রাজনীতিতে পা রাখেন কলিতা মাঝি। ২০১৪ সাল থেকে কাজ করছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) হয়ে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো প্রার্থী হয়ে পরাজিত হয়েছিলেন। তবে দমে যাননি। ২০২৬ সালে দল তাকে দ্বিতীয়বার সুযোগ দিলে তিনি বিজয়ী হন।

শপথের পর এক প্রতিক্রিয়ায় কলিতা মাঝি বলেন, ‘মোদিজি (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি) আমাকে এই জায়গায় নিয়ে এসেছেন। এতে আমি ভীষণ আনন্দিত। প্রথমবার বিধায়ক নির্বাচিত হওয়ার পর পুরো মনোযোগ ছিল নিজের নির্বাচনী এলাকায়। কিন্তু এখন পুরো পশ্চিমবঙ্গের দায়িত্ব আমার কাঁধে।’

কলিতা মাঝির শৈশব-কৈশোর কেটেছে অভাবের সংসারে। আর্থিক সংকটের কারণে নিয়মিত পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। পরিবারের খরচ চালাতে বিভিন্ন বাড়িতে গৃহকর্মীর কাজ করেছেন। বেতন ছিল মাসে মাত্র আড়াই হাজার রুপি। তার স্বামী পেশায় একজন কাঠমিস্ত্রি। ছেলে স্কুলে পড়াশোনা করছে।  

জীবন সংগ্রামের স্মৃতিচারণ করে কলিতা মাঝি বলেন, ‘আমি যখন মানুষের বাড়িতে কাজ করতাম, তখন কখনো ভাবিনি একদিন আমি মানুষের সেবা করার এমন সুযোগ পাব। মোদিজি ও দলের নেতৃত্ব আমাকে এগিয়ে দিয়েছে।’

বিজয়ের পর কলিতা মাঝি

তিনি আরও বলেন, ‘আমার কাঁধে এখন পুরো পশ্চিমবঙ্গের দায়িত্ব। আমি এই আস্থার প্রতিদান দিতে চাই।’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় নতুন করে অন্তর্ভুক্ত হয়েছেন ৩৫ জন মন্ত্রী। কলিতা মাঝি তাদের একজন। এই সম্প্রসারণের ফলে মন্ত্রিসভার সদস্যসংখ্যা বেড়ে ৪১ জনে দাঁড়িয়েছে।

কলকাতার লোক ভবনে পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর. এন. রবি নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান। মন্ত্রিসভার এই সম্প্রসারণে ১৩ জন মন্ত্রিসভার সদস্য, তিনজন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৩ জুন ২০২৬

গৃহকর্মী থেকে বাংলার মন্ত্রী কলিতা মাঝি

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত