সংবাদ

ছাত্রলীগকে ‘গুপ্তলীগ’ আখ্যা দিয়ে বিএনপির বিক্ষোভ মিছিল

জেলা বার্তা পরিবেশক, রাজশাহী
জেলা বার্তা পরিবেশক, রাজশাহী
প্রকাশ: ৪ জুন ২০২৬, ০৫:৪৬ পিএম

ছাত্রলীগকে ‘গুপ্তলীগ’ আখ্যা দিয়ে বিএনপির বিক্ষোভ মিছিল
রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল। ছবি : সংবাদ

রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১২টার দিকে নগরীর নওদাপাড়া এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। সমাবেশে বক্তারা ছাত্রলীগকে ‘গুপ্তলীগ’ আখ্যা দিয়ে তাদের সব ধরনের কর্মকাণ্ড প্রতিহত করার ঘোষণা দেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, রাজশাহীতে মিছিলের নামে কোনো ধরনের নৈরাজ্য বরদাশত করা হবে না। ঝটিকা মিছিলের মাধ্যমে ছাত্রলীগ দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ পুনরায় অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

এর আগে গতকাল বুধবার (৩ জুন) সকালে নগরীর রাজপাড়া থানার সিটিহাট এলাকায় ঝটিকা মিছিল করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। সেই মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শহরজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আটটার দিকে ৩০ থেকে ৪০ জন নেতাকর্মী নিয়ে মিছিলটি বের করা হয়েছিল। মিছিলটি সিটিহাট এলাকার বাইপাস সড়ক প্রদক্ষিণ করে দ্রুত শেষ হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, মিছিলে অংশ নেওয়া অনেকের মুখেই মাস্ক পরা ছিল।

এদিকে ছাত্রলীগের মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা শুরু করেছে। পুলিশ জানিয়েছে, ভিডিওটি সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে এবং অংশগ্রহণকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘আমরা মিছিলের তথ্য পেয়েছি। ভিডিও দেখে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ছাত্রলীগকে ‘গুপ্তলীগ’ আখ্যা দিয়ে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১২টার দিকে নগরীর নওদাপাড়া এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। সমাবেশে বক্তারা ছাত্রলীগকে ‘গুপ্তলীগ’ আখ্যা দিয়ে তাদের সব ধরনের কর্মকাণ্ড প্রতিহত করার ঘোষণা দেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, রাজশাহীতে মিছিলের নামে কোনো ধরনের নৈরাজ্য বরদাশত করা হবে না। ঝটিকা মিছিলের মাধ্যমে ছাত্রলীগ দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ পুনরায় অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

এর আগে গতকাল বুধবার (৩ জুন) সকালে নগরীর রাজপাড়া থানার সিটিহাট এলাকায় ঝটিকা মিছিল করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। সেই মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শহরজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আটটার দিকে ৩০ থেকে ৪০ জন নেতাকর্মী নিয়ে মিছিলটি বের করা হয়েছিল। মিছিলটি সিটিহাট এলাকার বাইপাস সড়ক প্রদক্ষিণ করে দ্রুত শেষ হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, মিছিলে অংশ নেওয়া অনেকের মুখেই মাস্ক পরা ছিল।

এদিকে ছাত্রলীগের মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা শুরু করেছে। পুলিশ জানিয়েছে, ভিডিওটি সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে এবং অংশগ্রহণকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘আমরা মিছিলের তথ্য পেয়েছি। ভিডিও দেখে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।’

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত