সাতক্ষীরার কলারোয়ায় বাল্যবিবাহ, মাদক, ইভ টিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকালে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার নবনিযুক্ত জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি বলেন, "বাল্যবিবাহ ও মাদকের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে কেবল আইন যথেষ্ট নয়, প্রয়োজন সর্বজনীন সচেতনতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টা। ইভ টিজিংয়ের কারণেই বাল্যবিবাহের প্রবণতা বাড়ে। তাই ছেলে-মেয়ের মধ্যে কোনো ভেদাভেদ না করে তাদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।" তিনি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, বেত্রবতী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রাশেদুল হাসানসহ স্থানীয় শিক্ষক ও সাংবাদিকেরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান।
সভা শেষে জেলা প্রশাসক কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘শিক্ষক-শিক্ষার্থীদের শিষ্টাচার ও নৈতিকতা ক্যাম্পেইন’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেন। পরে তিনি উপজেলা অডিটোরিয়ামে প্রশিক্ষণপ্রাপ্ত দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। সফরকালে তিনি উপজেলার পাঁচপোতা আশ্রয়ণ প্রকল্প, হেলাতলা কমিউনিটি ক্লিনিক ও কলারোয়া গার্লস স্কুলের সাইক্লোন সেন্টারসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেন।
উল্লেখ্য, ২৮তম বিসিএস (প্রশাসন) ব্যাচের কর্মকর্তা মিজ কাউসার আজিজ গত ২ মে সাতক্ষীরার জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। এর আগে তিনি মন্ত্রিপরিষদ বিভাগে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা এই কর্মকর্তার পৈতৃক নিবাস নেত্রকোনা জেলায়। জেলা প্রশাসক হিসেবে এটিই ছিল তার প্রথম কলারোয়া সফর।

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন