সংবাদ

ইরানে যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র হারিয়েছে ১৬ এয়ারক্রাফট

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৯:০৬ এএম

ইরানে যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র হারিয়েছে ১৬ এয়ারক্রাফট

ইরানে যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র হারিয়েছে ১৬ এয়ারক্রাফট। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমাবার্গ। 

স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানিয়েছে, হারানো এয়ারক্রাফটগুলোর মধ্যে ১০টি হলো অত্যন্ত দামি এমকিউ-৯ রিপার ড্রোন। আর বাকি ছয়টি বিমান। যারমধ্যে যুদ্ধবিমান ছাড়াও রিফুয়েলিং বিমান আছে।

ব্লুমবার্গ বলেছে, সবচেয়ে বড় ক্ষতিটি হয়েছে কুয়েতে। সেখানে একসঙ্গে তাদের তিনটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হয়। যেগুলো ভুলক্রমে মাটিতে নামিয়ে আনে কুয়েতি সেনারাই।

এর কয়েকদিন পর ইরাকের আকাশসীমায় বিধ্বস্ত হয় কেসি-১৩৫ রিফুয়েলিং বিমান। এতে ওই বিমানে থাকা ছয় মার্কিন সেনাই নিহত হন।

এছাড়া সৌদি আরবের একটি ঘাঁটিতে হামলা চালিয়ে ইরান একসঙ্গে পাঁচটি রিফুয়েলিং বিমান ধ্বংস করে দেয়।

মার্কিন সেনা কর্মকর্তাদের বরাতে ব্লুমাবার্গ  জানিয়েছেন, পুরো ইরানে তাদের বিমানবাহিনী কর্তৃত্ব স্থাপন করতে পারেনি। এখন পর্যন্ত তেহরানের স্থানীয় কিছু জায়গায় তারা কর্তৃত্ব স্থাপন করেছে। যেখানে গিয়ে তারা হামলা চালাতে পারে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৪ মে ২০২৬

ইরানে যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র হারিয়েছে ১৬ এয়ারক্রাফট

প্রকাশের তারিখ : ২০ মার্চ ২০২৬

featured Image

ইরানে যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র হারিয়েছে ১৬ এয়ারক্রাফট। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমাবার্গ। 

স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানিয়েছে, হারানো এয়ারক্রাফটগুলোর মধ্যে ১০টি হলো অত্যন্ত দামি এমকিউ-৯ রিপার ড্রোন। আর বাকি ছয়টি বিমান। যারমধ্যে যুদ্ধবিমান ছাড়াও রিফুয়েলিং বিমান আছে।

ব্লুমবার্গ বলেছে, সবচেয়ে বড় ক্ষতিটি হয়েছে কুয়েতে। সেখানে একসঙ্গে তাদের তিনটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হয়। যেগুলো ভুলক্রমে মাটিতে নামিয়ে আনে কুয়েতি সেনারাই।

এর কয়েকদিন পর ইরাকের আকাশসীমায় বিধ্বস্ত হয় কেসি-১৩৫ রিফুয়েলিং বিমান। এতে ওই বিমানে থাকা ছয় মার্কিন সেনাই নিহত হন।

এছাড়া সৌদি আরবের একটি ঘাঁটিতে হামলা চালিয়ে ইরান একসঙ্গে পাঁচটি রিফুয়েলিং বিমান ধ্বংস করে দেয়।

মার্কিন সেনা কর্মকর্তাদের বরাতে ব্লুমাবার্গ  জানিয়েছেন, পুরো ইরানে তাদের বিমানবাহিনী কর্তৃত্ব স্থাপন করতে পারেনি। এখন পর্যন্ত তেহরানের স্থানীয় কিছু জায়গায় তারা কর্তৃত্ব স্থাপন করেছে। যেখানে গিয়ে তারা হামলা চালাতে পারে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত