সংবাদ

যুক্তরাষ্ট্রের হুমকির প্রতিবাদে ইরানে সর্বোচ্চ নেতার সমর্থনে বিশাল র‍্যালি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৪:২৩ পিএম

যুক্তরাষ্ট্রের হুমকির প্রতিবাদে ইরানে সর্বোচ্চ নেতার সমর্থনে বিশাল র‍্যালি

যুক্তরাষ্ট্রের নতুন হুমকির প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রতি সংহতি প্রকাশ করে রাজধানী তেহরানসহ দেশজুড়ে বিশাল র‍্যালি ও বিক্ষোভ সমাবেশ করেছে সাধারণ মানুষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গতকাল বুধবার (২৯ এপ্রিল) যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ ইরানকে নতুন করে হুমকি দেওয়ার পর দেশটির সাধারণ নাগরিকরা রাস্তায় নেমে আসেন।

রাজধানী তেহরানের প্রধান দুই কেন্দ্র ইমাম হোসেন স্কয়ার এবং আযাদি স্কয়ারে হাজার হাজার মানুষের অংশগ্রহণে এই র‍্যালি অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীদের হাতে ইরানের জাতীয় পতাকা এবং সর্বোচ্চ নেতার ছবি সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। এ সময় বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং মধ্যপ্রাচ্য থেকে দেশ দুটিকে তাদের সামরিক উপস্থিতি প্রত্যাহারের দাবি জানান।

মিছিল ও সমাবেশে ইরানিরা সাবেক ও বর্তমান সর্বোচ্চ নেতার আদর্শের প্রতি অবিচল থাকার ঘোষণা দেন। একই সঙ্গে তারা যুক্তরাষ্ট্রের ক্রমাগত হুমকি বন্ধ এবং ইরানি বন্দরগুলোর ওপর আরোপিত কঠোর অর্থনৈতিক অবরোধ প্রত্যাহারের জোর দাবি জানান।

শুধুমাত্র রাজধানী তেহরানই নয়, বুধবার ইরানের অন্যান্য ছোট-বড় শহরেও অনুরূপ কর্মসূচি পালিত হয়েছে। বিক্ষোভকারীদের দাবি, বিদেশি কোনো হুমকি বা অর্থনৈতিক চাপ ইরানি জনগণকে তাদের সার্বভৌমত্ব ও নেতৃত্বের অবস্থান থেকে বিচ্যুত করতে পারবে না।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রের হুমকির প্রতিবাদে ইরানে সর্বোচ্চ নেতার সমর্থনে বিশাল র‍্যালি

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের নতুন হুমকির প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রতি সংহতি প্রকাশ করে রাজধানী তেহরানসহ দেশজুড়ে বিশাল র‍্যালি ও বিক্ষোভ সমাবেশ করেছে সাধারণ মানুষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গতকাল বুধবার (২৯ এপ্রিল) যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ ইরানকে নতুন করে হুমকি দেওয়ার পর দেশটির সাধারণ নাগরিকরা রাস্তায় নেমে আসেন।

রাজধানী তেহরানের প্রধান দুই কেন্দ্র ইমাম হোসেন স্কয়ার এবং আযাদি স্কয়ারে হাজার হাজার মানুষের অংশগ্রহণে এই র‍্যালি অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীদের হাতে ইরানের জাতীয় পতাকা এবং সর্বোচ্চ নেতার ছবি সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। এ সময় বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং মধ্যপ্রাচ্য থেকে দেশ দুটিকে তাদের সামরিক উপস্থিতি প্রত্যাহারের দাবি জানান।

মিছিল ও সমাবেশে ইরানিরা সাবেক ও বর্তমান সর্বোচ্চ নেতার আদর্শের প্রতি অবিচল থাকার ঘোষণা দেন। একই সঙ্গে তারা যুক্তরাষ্ট্রের ক্রমাগত হুমকি বন্ধ এবং ইরানি বন্দরগুলোর ওপর আরোপিত কঠোর অর্থনৈতিক অবরোধ প্রত্যাহারের জোর দাবি জানান।

শুধুমাত্র রাজধানী তেহরানই নয়, বুধবার ইরানের অন্যান্য ছোট-বড় শহরেও অনুরূপ কর্মসূচি পালিত হয়েছে। বিক্ষোভকারীদের দাবি, বিদেশি কোনো হুমকি বা অর্থনৈতিক চাপ ইরানি জনগণকে তাদের সার্বভৌমত্ব ও নেতৃত্বের অবস্থান থেকে বিচ্যুত করতে পারবে না।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত