হবিগঞ্জের বাহুবলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব ভাদেশ্বর (তকিয়া) গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ওই গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে দুবাই প্রবাসী আইনুদ্দিন (৫০) ও তার ছেলে রাশেদ মিয়া (১৮)। একই সঙ্গে বাবা-ছেলের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে দুবাই প্রবাসী আইনুদ্দিন তার ছেলে রাশেদকে নিয়ে বাড়ির পাশের পুকুরে শ্যালো মেশিন দিয়ে সেচ দিচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক লাইনের ছেঁড়া তারে জড়িয়ে দুজনই গুরুতর আহত হন। স্বজনেরা তাদের উদ্ধার করে দ্রুত বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুল্লাহেল মারুফ ফারুকী বলেন, ‘হাসপাতালে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে। বিষয়টি আমরা পুলিশকে অবহিত করেছি।’
পারিবারিক সূত্রে জানা গেছে, আইনুদ্দিন দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতে কর্মরত ছিলেন। ঈদুল আজহা উদ্যাপনের জন্য তিনি ছুটিতে দেশে এসেছিলেন। আগামীকাল শনিবার তার পুনরায় কর্মস্থল দুবাইয়ে ফিরে যাওয়ার কথা ছিল। সব প্রস্তুতি সম্পন্ন থাকলেও বিদেশের মাটিতে আর ফেরা হলো না তার।
বাহুবল মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. ইকতার মিয়া বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

শুক্রবার, ০৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন