সংবাদ

৭০ বছরের লেভেল ক্রসিং বন্ধ করায় বিক্ষোভ, ট্রেন অবরোধ

জেলা বার্তা পরিবেশক, মৌলভীবাজার
জেলা বার্তা পরিবেশক, মৌলভীবাজার
প্রকাশ: ৬ জুন ২০২৬, ০৫:৩২ পিএম

৭০ বছরের লেভেল ক্রসিং বন্ধ করায় বিক্ষোভ, ট্রেন অবরোধ
অরক্ষিত ক্রসিং বন্ধ করায় উত্তেজনা, যান চলাচল বন্ধ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরায় অবৈধ লেভেল ক্রসিং বন্ধ করে দেওয়ার প্রতিবাদে এলাকাবাসী ট্রেন আটকে বিক্ষোভ করেছে। এখানে গেটম্যান দিয়ে রেলক্রসিং চালু রাখার দাবি জানিয়েছেন তারা।

গত বৃহস্পতিবার এই অরক্ষিত লেভেল ক্রসিংয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা ট্রেনের ধাক্কায় দুর্ঘটনার কবলে পড়ে। এতে কোনো প্রাণহানি ঘটেনি। এর পরের দিন শুক্রবার সকালে রেলওয়ে কর্তৃপক্ষ রাস্তার মুখে রেল লাইনের দুইপাশে লোহার খুঁটি পুঁতে রাস্তাটি বন্ধ করে দেয়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঢাকা-সিলেট রেলপথে কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের ভাটেরা বাজার-কলিমাবাদ রাস্তাটি রেলপথ অতিক্রম করেছে। এখানে একটি লেভেল ক্রসিং দিয়ে দীর্ঘদিন ধরে মানুষ ও যানবাহন চলাচল করে আসছে।

ভাটেরা বাজার থেকে পশ্চিমমুখী কলিমাবাদ ও ইসলামনগর হয়ে ভাটেরা রাবার বাগান পর্যন্ত বিস্তৃত এই রাস্তাটি দিয়ে প্রায় ৬০ থেকে ৭০ বছর ধরে এলাকার মানুষ ও যানবাহন চলাচল করছে। এটি সরকারি অর্থায়নে নির্মিত পাকা সড়ক।

দীর্ঘদিন ধরে এই রাস্তায় কোনো অনুমোদিত রেলক্রসিং বা স্থায়ী গেটম্যান ছিল না। এলাকাবাসীর দাবি ছিল- এখানে একটি গেট স্থাপন ও গেটম্যান নিয়োগ দেওয়া হোক।

গত বৃহস্পতিবার ওই অরক্ষিত লেভেল ক্রসিং পারাপারের সময় একটি সিএনজিচালিত অটোরিকশা ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে রেললাইনের পাশে ছিটকে পড়ে। সৌভাগ্যবশত কেউ হতাহত হননি।

দুর্ঘটনার পর শুক্রবার (৫ জুন) সকালে রেলওয়ে কর্তৃপক্ষ রাস্তার মুখে রেল লাইনের দুইপাশে লোহার খুঁটি পুঁতে রাস্তাটি বন্ধ করে দেয়। এতে কলিমাবাদ, ইসলামনগর ও রাবার বাগান এলাকার সঙ্গে ভাটেরা বাজারের সরাসরি যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

রাস্তা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা শুক্রবার দুপুরে জড়ো হয়ে তীব্র প্রতিবাদ জানান। একপর্যায়ে বিক্ষোভকারীরা রেললাইনের ওপর অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন।

এতে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে বাধ্য হয়।

খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও রেলওয়ের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করেন। পরে বিক্ষোভকারীরা রেললাইন থেকে সরে এলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষোভকারীরা পথের প্রতিবন্ধকতা অপসারণ এবং এই লেভেল ক্রসিংয়ে সিগন্যালসহ গেটম্যান দেওয়ার দাবি জানান।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৬ জুন ২০২৬

৭০ বছরের লেভেল ক্রসিং বন্ধ করায় বিক্ষোভ, ট্রেন অবরোধ

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত