ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নে সড়ক থেকে মোহাম্মদ হেদায়েতুল ইসলাম ওরফে ইকবাল (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ জুন) সকালে ইউনিয়নের মমারিজপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত হেদায়েতুল ইসলাম মমারিজপুর গ্রামের মান্নান মিয়ার নতুন বাড়ির মৃত আবদুল মান্নানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মমারিজপুর গ্রামে নিজ বাড়ির সামনের সড়কে মোটরসাইকেলসহ ইকবালকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকে একটি ডুলিবাঁশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের স্ত্রী মর্জিনা আক্তার হাসনার অভিযোগ, তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে এ ঘটনায় তিনি এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে কাউকে অভিযুক্ত করেননি।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান বলেন, ইকবালের মৃত্যু হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

রোববার, ০৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন