ফেনীর দাগনভূঞা পৌর এলাকায় নিজের শয়নকক্ষ থেকে ইরফান আহমেদ ওরফে রিপাত (৩২) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ জুন) বিকেলে দাগনভূঞা-বসুরহাট সড়ক সংলগ্ন ২ নম্বর ওয়ার্ডের ইউনুছ ডাক্তার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ইরফান ওই এলাকার আতিক উল্যাহর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত তিন-চার দিন ধরে ইরফানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। শনিবার (৬ জুন) বিকেল ৪ টার দিকে তার বন্ধ ঘর থেকে তীব্র দুর্গন্ধ বের হতে দেখে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে বিছানায় তার অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে।
পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান বলেন, যুবকের মৃত্যুর কারণ এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে প্রয়োজনীয় তদন্ত চলছে।

রোববার, ০৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন