সংবাদ

কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪৫

নিজস্ব বার্তা পরিবেশক, কুমিল্লা
নিজস্ব বার্তা পরিবেশক, কুমিল্লা
প্রকাশ: ৭ জুন ২০২৬, ০৭:১৫ পিএম

কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪৫
ছবি : সংগৃহীত

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হঠাৎ মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ। রোববার (৭ জুন) দুপুরে সদর দক্ষিণ উপজেলার মাটিয়ারা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে ৪৫ জনকে আটক করেছে। এ সময় মিছিলকারীদের ব্যবহৃত দুটি বাস ও তিনটি মাইক্রোবাস জব্দ করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে কয়েকটি বাস ও মাইক্রোবাসে করে ছাত্রলীগের নেতাকর্মীরা মহাসড়কের ঢাকাগামী লেনে এসে নামেন। তারা ব্যানার-ফেস্টুন নিয়ে ‘শেখ হাসিনা ভয় নেই, রাজপথ ছাড়ি নাই’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল শুরু করেন। মিছিলটি সদর দক্ষিণ মডেল থানার কাছাকাছি হওয়ায় পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিল শুরুর কিছুক্ষণের মধ্যে স্থানীয় যুবদল নেতা এরশাদ ও ২৭ নম্বর ওয়ার্ড যুবদল নেতা রবিউলের নেতৃত্বে স্থানীয় বাসিন্দারা মিছিলকারীদের ধাওয়া দেন। ধাওয়া খেয়ে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়লে পুলিশ অভিযান চালিয়ে ৪৫ জনকে আটক করে।

এদিকে এই মিছিলের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আহমেদ নিয়াজ পাভেল তার ফেসবুক পোস্টে এই মিছিলের জন্য দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসরাফিল পিয়াসকে অভিনন্দন জানান। তবে এ বিষয়ে কথা বলতে ইসরাফিল পিয়াসের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

জেলা ছাত্রদলের সভাপতি কাজী জুবায়ের আলম জিলানী বলেন, নিষিদ্ধ সংগঠনটি দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। তাদের যেকোনো অপতৎপরতা দমনে ছাত্রদল রাজপথে প্রস্তুত রয়েছে।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, হঠাৎ করেই নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ৩০ সেকেন্ডের একটি ঝটিকা মিছিল বের করেছিলেন। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৪৫ জনকে আটক ও পাঁচটি যানবাহন জব্দ করেছে।

কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, নিষিদ্ধঘোষিত কোনো সংগঠনের মিছিল বা নাশকতামূলক তৎপরতা ঠেকাতে গোয়েন্দা নজরদারি ও টহল বাড়ানো হয়েছে। আটক ব্যক্তিদের পরিচয় যাচাই করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৭ জুন ২০২৬

কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪৫

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত