সংবাদ

অনুপ্রবেশ ঠেকাতে সুনামগঞ্জ সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা

জেলা বার্তা পরিবেশক, সুনামগঞ্জ
জেলা বার্তা পরিবেশক, সুনামগঞ্জ
প্রকাশ: ৭ জুন ২০২৬, ০৭:৩৫ পিএম

অনুপ্রবেশ ঠেকাতে সুনামগঞ্জ সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা
সুনামগঞ্জ সীমান্তে পুশ ইন ঠেকাতে বিজিবির টহল জোরদার; অরক্ষিত পয়েন্টগুলোতে বাড়ানো হয়েছে অতিরিক্ত নজরদারি।

ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ বা জোরপূর্বক ‘পুশ ইন’ (অনুপ্রবেশ) ঠেকাতে সুনামগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত সুরক্ষায় টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে সীমান্তবর্তী এলাকাগুলোতে মাইকিং করা হচ্ছে।

রোববার (৭ জুন) মধ্যরাত থেকে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিজিবির এই বাড়তি তৎপরতা দেখা গেছে।

বিজিবি সূত্র জানায়, ভারতের সঙ্গে সুনামগঞ্জ জেলার ১২০ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে ৯০ কিলোমিটার সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের এবং বাকি ৩০ কিলোমিটার সিলেট ৪৮ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন। ২৮ বিজিবির নিয়ন্ত্রিত এলাকার মধ্যে ৬টি পয়েন্টে কোনো কাঁটাতারের বেড়া নেই। ফলে এসব অরক্ষিত স্থান দিয়ে অনুপ্রবেশের ঝুঁকি বেশি থাকায় সেখানে অতিরিক্ত সদস্য মোতায়েনসহ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, অবৈধ অনুপ্রবেশ বা জোরপূর্বক পুশ ইন প্রতিরোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা যাতে সজাগ থাকেন, সেজন্য সচেতনতামূলক প্রচারণা ও মাইকিং করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গভীর রাত থেকে বিজিবির টহল বাড়ার পাশাপাশি মাইকিংয়ের মাধ্যমে তাদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হচ্ছে। এতে সীমান্ত এলাকায় বাড়তি সতর্কতা বিরাজ করছে।

বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ প্রবেশ রুখতে বিজিবির এই কঠোর নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৭ জুন ২০২৬

অনুপ্রবেশ ঠেকাতে সুনামগঞ্জ সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত