সংবাদ

দীপেন দেওয়ানকে মন্ত্রী পদে পুনঃবহালের দাবি

প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশ: ৭ জুন ২০২৬, ০৯:০২ পিএম

দীপেন দেওয়ানকে মন্ত্রী পদে পুনঃবহালের দাবি
ছবি : সংবাদ

সদ্য পদত্যাগকারী পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে স্বপদে পুনঃবহালের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। রোববার (৭ জুন) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে ‘সুশীল সমাজ ও সর্বস্তরের জনগণ’–এর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

চাইথোয়াই মারমার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সমাজসেবক ধীমান খীসা, ডা. আশুতোষ চাকমা, ব্যবসায়ী চৌধুরী মো. বেলাল, শিক্ষাবিদ নবকুমার চাকমা, নারী নেত্রী নমিতা চাকমা এবং শিক্ষার্থী মৌনুচিং মারমা ও প্রজ্ঞা জ্যোতি চাকমা।

মানববন্ধনে বক্তারা বলেন, দীপেন দেওয়ান পাহাড়ের সব সম্প্রদায়ের মানুষের কাছে এক আস্থার নাম। তিনি পাহাড়ের শান্তি-শৃঙ্খলা রক্ষায় অবিচল ও সৎ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। বক্তারা দাবি করেন, বেগম খালেদা জিয়ার ডাকে আইন পেশা ছেড়ে তিনি রাজনীতিতে যোগ দিয়েছিলেন এবং দলের জন্য নিবেদিতপ্রাণ হয়ে কাজ করেছেন। তাঁর পদত্যাগ স্বেচ্ছায় নয়, বরং তাঁকে বাধ্য করা হয়েছে বলে মন্তব্য করেন বক্তারা।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সাবেক এই পার্বত্য মন্ত্রীকে দ্রুত তার পদে পুনঃবহাল করা না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। মানববন্ধন শেষে খাগড়াছড়ি জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন স্থানীয় প্রতিনিধিরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৭ জুন ২০২৬

দীপেন দেওয়ানকে মন্ত্রী পদে পুনঃবহালের দাবি

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

সদ্য পদত্যাগকারী পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে স্বপদে পুনঃবহালের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। রোববার (৭ জুন) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে ‘সুশীল সমাজ ও সর্বস্তরের জনগণ’–এর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

চাইথোয়াই মারমার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সমাজসেবক ধীমান খীসা, ডা. আশুতোষ চাকমা, ব্যবসায়ী চৌধুরী মো. বেলাল, শিক্ষাবিদ নবকুমার চাকমা, নারী নেত্রী নমিতা চাকমা এবং শিক্ষার্থী মৌনুচিং মারমা ও প্রজ্ঞা জ্যোতি চাকমা।

মানববন্ধনে বক্তারা বলেন, দীপেন দেওয়ান পাহাড়ের সব সম্প্রদায়ের মানুষের কাছে এক আস্থার নাম। তিনি পাহাড়ের শান্তি-শৃঙ্খলা রক্ষায় অবিচল ও সৎ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। বক্তারা দাবি করেন, বেগম খালেদা জিয়ার ডাকে আইন পেশা ছেড়ে তিনি রাজনীতিতে যোগ দিয়েছিলেন এবং দলের জন্য নিবেদিতপ্রাণ হয়ে কাজ করেছেন। তাঁর পদত্যাগ স্বেচ্ছায় নয়, বরং তাঁকে বাধ্য করা হয়েছে বলে মন্তব্য করেন বক্তারা।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সাবেক এই পার্বত্য মন্ত্রীকে দ্রুত তার পদে পুনঃবহাল করা না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। মানববন্ধন শেষে খাগড়াছড়ি জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন স্থানীয় প্রতিনিধিরা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত