সংবাদ

৬ সদস্যের নির্বাচন কমিশন গঠিত

সেপ্টেম্বরে বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতি ঢাকার নির্বাচন

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৭ জুন ২০২৬, ০২:২৭ পিএম

সেপ্টেম্বরে বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতি ঢাকার নির্বাচন

বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতি ঢাকা-র বহুল প্রত্যাশিত নির্বাচন আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে একটি ৬ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। শনিবার (৬ জুন) রাজধানীর বাগিচা রেস্টুরেন্টে অনুষ্ঠিত সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোল্লা জালাল।

উক্ত সভায় কিশোরগঞ্জের সাংবাদিক কাজী মহসিন আল আব্বাসকে প্রধান নির্বাচন কমিশনার করে ৬ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। কমিশনের অন্যান্য সদস্যরা হলেন,  নুরুল হাসান খান (নেত্রকোনা), ড. উৎপল কুমার সরকার (ময়মনসিংহ), খান মুহাম্মদ সালেক (টাঙ্গাইল), আহমদ দীপু (জামালপুর) এবং আব্দুল মান্নান (শেরপুর)। প্রয়োজনে নির্বাচন কমিশন নতুন সদস্য কো-অপ্ট করতে পারবে।

সভায় আরও সিদ্ধান্ত হয় যে, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের প্রতিটি জেলা কমিটিকে আগামী ১৫ জুলাইয়ের মধ্যে অনুমোদিত ভোটার তালিকা ও ভোটারদের মোবাইল নম্বর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক গোলাম কিবরিয়ার কাছে জমা দিতে হবে।

ভোটার তালিকা পাওয়ার পর নির্বাচন কমিশন নির্বাচনী তফসিল ঘোষণা করবে এবং আনুষ্ঠানিক নির্বাচনী কার্যক্রম শুরু করবে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে সুবিধাজনক দিনে প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হবে এবং পরে ভোটগ্রহণের আয়োজন করা হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক আনিসুর রহমান খান, কিশোরগঞ্জ জেলা  সাংবাদিক ফোরামের সভাপতি আরফানুল হক নাহিদ, ময়মনসিংহ জেলা সাংবাদিক সমিতির সভাপতি মোশাররফ হোসেন,  সাধারণ সম্পাদক,  গোলাম কিবরিয়া,  জামালপুর জেলা  সাংবাদিক ফোরামের সভাপতি মনিরুল আলম, নেত্রকোনা জেলা সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক শওকত হোসেন লিথু, শেরপুর  জেলা সাংবাদিক সমিতির  সভাপতি হকিকত জাহান হকি, সাধারণ সম্পাদক তানজিল রিমন। 

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ সভাপতি মো:আশরাফ আলী, মহসিন আল আব্বাস,যুগ্ম সম্পাদক ইব্রাহিম খলিল খোকন, মুহাম্মদ শাহজাদা, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাহরাম খান, সাংস্কৃতিক সম্পাদক মঈন আব্দুল্লাহ, নির্বাহী পরিষদ সদস্য ড. শাকিলা জেসমিন, মফিদা আকবর,শাহনাজ পারভীন এলিস প্রমুখ।

সভা পরিচালনা  করেন সমিতির সাধারন সম্পাদক  উদয় হাকিম।

.

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৮ জুন ২০২৬

সেপ্টেম্বরে বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতি ঢাকার নির্বাচন

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত