সংবাদ

​বিশ্বকাপ শুরুর আগেই ব্রাজিল দলে বড় ধাক্কা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৮ জুন ২০২৬, ১০:২২ এএম

​বিশ্বকাপ শুরুর আগেই ব্রাজিল দলে বড় ধাক্কা

বিশ্বকাপের মাঠের লড়াই শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে বড়সড় ধাক্কা খেলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। চোটের কারণে বিশ্বকাপ স্কোয়াড থেকে পুরোপুরি ছিটকে গেছেন দলের তরুণ রাইট ব্যাক ওয়েসলি। তার পরিবর্তে জরুরি ভিত্তিতে দলে ডাক পেয়েছেন মিডফিল্ডার এদেরসন।

​মিশরের বিপক্ষে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নেমে এই অনাকাঙ্ক্ষিত চোটে পড়েন ২২ বছর বয়সী ওয়েসলি। ম্যাচের মাত্র ১৫ মিনিটের মাথায় উরুতে চোট পেয়ে কান্নায় ভেঙে পড়েন এবং মাঠ ছাড়তে বাধ্য হন। পরবর্তীতে মেডিকেল পরীক্ষায় জানা যায়, তার বাঁ উরুর অ্যাডাক্টর মাংসপেশিতে গুরুতর চোট লেগেছে। এই চোটের কারণেই মূলত তরুণ এই ডিফেন্ডারের বিশ্বকাপে খেলার স্বপ্ন ভেস্তে গেল।

​ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এক আনুষ্ঠানিক বিবৃতিতে ওয়েসলির ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। সিবিএফ তার দ্রুত সুস্থতা কামনা করে জানায়, বিশ্বকাপ স্কোয়াডে ওয়েসলির শূন্যস্থান পূরণ করতে যোগ দিচ্ছেন ২৬ বছর বয়সী মিডফিল্ডার এদেরসন।

​ইতালিয়ান ক্লাব আতালান্তার হয়ে খেলা এদেরসন বর্তমানে দারুণ ফর্মে আছেন। এমনকি ফুটবল পাড়ায় গুঞ্জন রয়েছে, শিগগিরই তিনি ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে যাচ্ছেন। সেলেসাওদের হয়ে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলা এদেরসন সর্বশেষ জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছিলেন ২০২৫ সালের মার্চে।

​টুনামেন্ট শুরুর আগে দলের এমন গুরুত্বপূর্ণ সদস্যকে হারানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তিনি বলেন, ​"ওয়েসলি দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিল এবং মাঠে তার অনুপস্থিতি আমরা অবশ্যই অনুভব করব। তবে এদেরসনের অভিজ্ঞতা ও সামর্থ্যের ওপর আমার পূর্ণ আস্থা আছে। সে দ্রুতই দলের সাথে মানিয়ে নিতে পারবে।"

​আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে হেক্সা মিশনের বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। 'জি' গ্রুপে সেলেসাওদের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৮ জুন ২০২৬

​বিশ্বকাপ শুরুর আগেই ব্রাজিল দলে বড় ধাক্কা

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত