সংবাদ

হবিগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে নারীসহ ৩ মৃত্যু

প্রতিনিধি, হবিগঞ্জ
প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশ: ৮ জুন ২০২৬, ১১:৫১ এএম

হবিগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে নারীসহ ৩ মৃত্যু
২৫০ শয্যা জেলা সদর আধুনিক হাসপাতাল, হবিগঞ্জ। ছবি : সংবাদ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট ও বানিয়াচং উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। রোববার (৭ জুন) সন্ধ্যায় পৃথক পৃথক স্থানে এ ঘটনাগুলো ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- শায়েস্তাগঞ্জ ইউনিয়নের কাজীরগাঁও গ্রামের আলতাফ আলীর স্ত্রী রাহেলা বেগম (৪৫), বাহুবল উপজেলার মিরপুর চকফাজিল গ্রামের রিংকু দেবনাথ (৩০) ও বানিয়াচং উপজেলার শ্রীমঙ্গলকান্দি গ্রামের সুজন মিয়া (১৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় শায়েস্তাগঞ্জের কাজীরগাঁও গ্রামে বাড়ির পাশে কাজ করার সময় বজ্রপাতে গুরুতর আহত হন রাহেলা বেগম। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে, চুনারুঘাটে বোনের বাড়িতে বেড়াতে এসে বজ্রপাতের শিকার হন রিংকু দেবনাথ। বিকেলে ভাগনে পিযুষ দেবনাথকে সঙ্গে নিয়ে তিনি বাড়ির ছাদে পানির ট্যাংক পরিষ্কার করছিলেন। এ সময় বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তারা দুজনই ছাদ থেকে ছিটকে পড়েন। তাদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রিংকু দেবনাথকে মৃত ঘোষণা করেন। আহত পিযুষ সেখানে চিকিৎসাধীন।

একই সময়ে বানিয়াচং উপজেলার শ্রীমঙ্গলকান্দি গ্রামে বজ্রপাতে ৪ যুবক আহত হন। তাদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সুজন মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত সিয়াম মিয়া (১৭), হাফিজ উদ্দিন (২২) ও পারভেজ মিয়া (২৫) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন ও শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. আবুল কালাম বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৮ জুন ২০২৬

হবিগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে নারীসহ ৩ মৃত্যু

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত