সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের বিষয়টি জাতীয় সংসদের স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দিয়ে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের স্বাক্ষর করা চিঠি স্পিকার ও নির্বাচন কমিশনে পাঠানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর গত ২২ জুলাই জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়।
স্পিকার ও নির্বাচন কমিশনে পাঠানো চিঠিতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের পর পরিচালিত সাংগঠনিক তদন্তে গাজী নজরুল ইসলামের নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে। এ কারণে দলের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে।
চিঠিতে আরও জানানো হয়, গত ২২ জুলাই বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
চিঠিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানিয়ে বলা হয়, ‘গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের বিষয়টি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দাখিল করা হলো।’
এর আগে বুধবার (২২ জুলাই) জামায়াতে ইসলামীর সংসদীয় দলের মুখপাত্র নাজিবুর রহমান মোমেন বলেছিলেন, গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বাতিল করার জন্য নির্বাচন কমিশনে চিঠি দেওয়া হবে।
এদিকে, ২১ জুলাই গাজী নজরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় হত্যাচেষ্টার মামলা করেছেন এমপির ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর রহমান। যিনি এমপির দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দেওয়া তরুণীর মামা।
মামলায় অনৈতিক সম্পর্কের প্রতিবাদসহ ভিডিও ফাঁসের সন্দেহে হামলার অভিযোগ আনা হয়েছে। মামলায় গ্রেপ্তার হওয়া আসামি আমিনুর রহমানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন