নওগাঁর পোরশা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পক্ষ থেকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা পণ্ড করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় এলাকাবাসী। রোববার (৭ জুন) রাতে উপজেলার নিতপুর সীমান্তে এ ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত পোরশা সীমান্তের নিতপুর এলাকা দিয়ে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা সীমান্তে কঠোর অবস্থান নেন। খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারাও লাঠিসোটা নিয়ে বিজিবির সঙ্গে যোগ দেন। বাড়তি নিরাপত্তার জন্য সেখানে আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছিল। বিজিবি, আনসার ও এলাকাবাসীর অনড় অবস্থানের মুখে বিএসএফ পিছু হটতে বাধ্য হয়।
১৬ বিজিবির নিতপুর ক্যাম্পের নায়েব সুবেদার আমির হোসেন জানান, ঘটনার দিন সন্ধ্যার পর থেকে ১৫-২০ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে অনুপ্রবেশ করানোর চেষ্টা করেছিল বিএসএফ। বিজিবিসহ স্থানীয় জনসাধারণ শক্ত অবস্থানে থাকায় তারা প্রবেশ করতে পারেনি। বর্তমানে সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন