সংবাদ

ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় নিহত ৪, আহত ৮

প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ৮ জুন ২০২৬, ০৩:৩৫ পিএম

ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় নিহত ৪, আহত ৮
খাদে পড়ে আছে দুর্ঘটনাকবলিত বাসটি। ছবি : সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৮ জন। সোমবার (৮ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈষামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মাধবপুর থেকে ছেড়ে আসা ‘দিগন্ত পরিবহনের’ একটি লোকাল বাস বৈষামুড়া এলাকায় পৌঁছালে সিলেটগামী একটি ট্রাককে ধাক্কা দেয়। এ সময় একটি অটোরিকশাকেও আঘাত করে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর খাদে উল্টে পড়ে যায়। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে হতাহতদের উদ্ধার করেন।

আহত ব্যক্তিদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের বলেন, দ্রুতগতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের পর বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৮ জুন ২০২৬

ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় নিহত ৪, আহত ৮

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৮ জন। সোমবার (৮ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈষামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মাধবপুর থেকে ছেড়ে আসা ‘দিগন্ত পরিবহনের’ একটি লোকাল বাস বৈষামুড়া এলাকায় পৌঁছালে সিলেটগামী একটি ট্রাককে ধাক্কা দেয়। এ সময় একটি অটোরিকশাকেও আঘাত করে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর খাদে উল্টে পড়ে যায়। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে হতাহতদের উদ্ধার করেন।

আহত ব্যক্তিদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের বলেন, দ্রুতগতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের পর বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত