সংবাদ

চকরিয়ায় দুই বাসের সংঘর্ষে শিশু নিহত, আহত ২০

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
প্রকাশ: ৮ জুন ২০২৬, ০৬:১১ পিএম

চকরিয়ায় দুই বাসের সংঘর্ষে শিশু নিহত, আহত ২০
কক্সবাজারের চকরিয়ার খুটাখালীতে সোমবার বিকেলে দুই বাসের সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া একটি বাস। ছবি : সংবাদ

কক্সবাজারের চকরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বাসের অন্তত ২০ যাত্রী। সোমবার (৮ জুন) বিকেল চারটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার খুটাখালী ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে কক্সবাজারমুখী ‘এভারগ্রিন পরিবহন’ ও চকরিয়ামুখী ‘চকরিয়া সার্ভিস’ বাসের মধ্যে এই সংঘর্ষ হয়। এতে বাস দুটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয়। আহত যাত্রীদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত শিশুর নাম-পরিচয় জানা যায়নি।

মালুমঘাট হাইওয়ে থানার পুলিশ জানায়, দুর্ঘটনার পর সড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। পুলিশ ও স্থানীয় লোকজন মিলে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনা কবলিত বাস দুটি জব্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৮ জুন ২০২৬

চকরিয়ায় দুই বাসের সংঘর্ষে শিশু নিহত, আহত ২০

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

কক্সবাজারের চকরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বাসের অন্তত ২০ যাত্রী। সোমবার (৮ জুন) বিকেল চারটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার খুটাখালী ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে কক্সবাজারমুখী ‘এভারগ্রিন পরিবহন’ ও চকরিয়ামুখী ‘চকরিয়া সার্ভিস’ বাসের মধ্যে এই সংঘর্ষ হয়। এতে বাস দুটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয়। আহত যাত্রীদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত শিশুর নাম-পরিচয় জানা যায়নি।

মালুমঘাট হাইওয়ে থানার পুলিশ জানায়, দুর্ঘটনার পর সড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। পুলিশ ও স্থানীয় লোকজন মিলে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনা কবলিত বাস দুটি জব্দ করা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত