সংবাদ

চাঁদপুর-হাইমচর সড়কের বেহাল দশা, দুর্ভোগ চরমে

প্রতিনিধি, চাঁদপুর
প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ: ৮ জুন ২০২৬, ০৭:৪৩ পিএম

চাঁদপুর-হাইমচর সড়কের বেহাল দশা, দুর্ভোগ চরমে
চাঁদপুর-হাইমচর সড়কের লোহারপুল থেকে দোকানঘর এলাকা পর্যন্ত বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ছবি : সংবাদ

চাঁদপুর-হাইমচর সড়কের পুরানবাজার লোহারপুল থেকে দোকানঘর এলাকা পর্যন্ত অংশের অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়েছে। দীর্ঘদিনের অবহেলা আর সংস্কারের অভাবে গুরুত্বপূর্ণ এই সড়কটি এখন বড় বড় খানাখন্দে ভরা। ফলে প্রতিদিন হাজার হাজার মানুষ ও শত শত যানবাহনকে চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে পিচ ও খোয়া উঠে গিয়ে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই এসব গর্ত পানিতে তলিয়ে গিয়ে এক একটি মরণফাঁদে পরিণত হয়। বিশেষ করে অটোরিকশা, মোটরসাইকেল ও সিএনজিচালিত যানবাহনের জন্য সড়কটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। গর্তের গভীরতা বুঝতে না পেরে চালকেরা প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন।

স্থানীয় ব্যবসায়ী মো. শাহীন বলেন, রাস্তার যে অবস্থা, তাতে শুষ্ক মৌসুমে ধুলাবালি আর বর্ষায় কাদা-পানিতে চলাচল করা অসম্ভব হয়ে পড়ে। যাত্রী মো. সাইফুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, গর্ত এড়িয়ে চলতে গিয়ে প্রায়ই গাড়ি বিকল হয়ে পড়ে। সাধারণ মানুষের কষ্ট দেখার কেউ নেই। স্থানীয় বাসিন্দা রওশন আরা বেগম জানান, এই সড়কে অসুস্থ রোগী বা অন্তঃসত্ত্বা নারীদের নিয়ে হাসপাতালে যাওয়া অত্যন্ত আতঙ্কের বিষয়।

সড়কটির এমন দশার কারণে কেবল যাত্রী দুর্ভোগই বাড়ছে না, পণ্য পরিবহনে সময় ও খরচ বেড়ে যাওয়ায় স্থানীয় অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়ছে। এলাকাবাসীর অভিযোগ, বারবার দাবি জানানো সত্ত্বেও টেকসই কোনো সংস্কার করা হয়নি।

পৌরসভার প্রশাসকের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ বলেন, ‘সড়কটির এই অংশটি আগে পৌরসভা থেকে সংস্কার করা হয়েছিল। বর্তমানে এটি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধীনে চলে গেছে। ইতোমধ্যে দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আশা করছি আগামী জুলাই থেকে কাজ শুরু হবে।’

চাঁদপুর সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলী জানান, মাসখানেক আগে সড়কটি তারা বুঝে পেয়েছেন। স্থানীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের প্রচেষ্টায় সড়কের নম্বরও নিবন্ধিত হয়েছে। বিষয়টি প্রধান প্রকৌশলীকে জানানো হয়েছে। বরাদ্দ পেলে আগামী মাস থেকেই সংস্কার কাজ শুরু করার চেষ্টা চলছে।

ভুক্তভোগীরা দ্রুত এই সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৮ জুন ২০২৬

চাঁদপুর-হাইমচর সড়কের বেহাল দশা, দুর্ভোগ চরমে

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত