সংবাদ

দলমত-নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রী তারেক রহমানের

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ০৩:৫০ পিএম

দলমত-নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রী তারেক রহমানের

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে দলমত-নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ মার্চ) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এই আহ্বান জানান।

বহু বছর পর দেশের মাটিতে ঈদ উদযাপন করতে পেরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন প্রধানমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের মানুষ আগামী দিনগুলোতে আরও শান্তিপূর্ণ, নিরাপদ নির্বিঘ্ন পরিবেশে উৎসব পালন করতে সক্ষম হবে।

শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী বলেন, “দেশের মানুষ যে ধরনের বাংলাদেশ দেখতে চায়, সেই প্রত্যাশিত দেশ গড়ে তুলতে আমাদের সরকার নিরলসভাবে কাজ করে যাবে। জনগণের সমর্থন সহযোগিতা থাকলে এই নির্বাচিত সরকার দেশ গঠনের কাজে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে এগিয়ে যাবে।

তিনি আরও যোগ করেন, একটি সমৃদ্ধ রাষ্ট্র গড়তে হলে দেশের সব শ্রেণি-পেশার মানুষের সক্রিয় সহযোগিতা অপরিহার্য।

বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের। একইসঙ্গে ২০২৪ সালের ঐতিহাসিক ছাত্র-জনতার গণতান্ত্রিক আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের প্রতিও বিনম্র শ্রদ্ধা জানান তিনি।

বিভাজন ভুলে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, “দলমত-নির্বিশেষে আমাদের সবাইকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে হবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারে একটি সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে।সবশেষে তিনি দেশবাসীর সুখ, শান্তি সমৃদ্ধি কামনা করে সবাইকেঈদ মোবারকজানান।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৬ মে ২০২৬

দলমত-নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশের তারিখ : ২১ মার্চ ২০২৬

featured Image

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে দলমত-নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ মার্চ) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এই আহ্বান জানান।

বহু বছর পর দেশের মাটিতে ঈদ উদযাপন করতে পেরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন প্রধানমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের মানুষ আগামী দিনগুলোতে আরও শান্তিপূর্ণ, নিরাপদ নির্বিঘ্ন পরিবেশে উৎসব পালন করতে সক্ষম হবে।

শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী বলেন, “দেশের মানুষ যে ধরনের বাংলাদেশ দেখতে চায়, সেই প্রত্যাশিত দেশ গড়ে তুলতে আমাদের সরকার নিরলসভাবে কাজ করে যাবে। জনগণের সমর্থন সহযোগিতা থাকলে এই নির্বাচিত সরকার দেশ গঠনের কাজে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে এগিয়ে যাবে।

তিনি আরও যোগ করেন, একটি সমৃদ্ধ রাষ্ট্র গড়তে হলে দেশের সব শ্রেণি-পেশার মানুষের সক্রিয় সহযোগিতা অপরিহার্য।

বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের। একইসঙ্গে ২০২৪ সালের ঐতিহাসিক ছাত্র-জনতার গণতান্ত্রিক আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের প্রতিও বিনম্র শ্রদ্ধা জানান তিনি।

বিভাজন ভুলে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, “দলমত-নির্বিশেষে আমাদের সবাইকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে হবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারে একটি সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে।সবশেষে তিনি দেশবাসীর সুখ, শান্তি সমৃদ্ধি কামনা করে সবাইকেঈদ মোবারকজানান।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত