সংবাদ

পশ্চিমবঙ্গ ভোট: ‘মোদী-শাহ প্যাটার্ন’ বলল শিবসেনা

দীপক মূখার্জী, কলকাতা থেকে
দীপক মূখার্জী, কলকাতা থেকে
প্রকাশ: ৫ মে ২০২৬, ০৯:১৭ পিএম

পশ্চিমবঙ্গ ভোট: ‘মোদী-শাহ প্যাটার্ন’ বলল শিবসেনা
‘মোদী-শাহ প্যাটার্ন’ বলল শিবসেনা

পশ্চিমবঙ্গের ভোট মিটেছে, ফল প্রকাশিত— কিন্তু রাজনৈতিক লড়াই যেন এখনই শুরু। একদিকে বিজয়ের উল্লাস, অন্যদিকে পরাজয়ের আড়ালে উঠছে গুরুতর অভিযোগের ঝড়। মহারাষ্ট্র থেকে বাংলা—নির্বাচনের ফলাফলকে ঘিরে প্রশ্ন তুলছে বিজেপি বিরোধী শিবির, আর সেই প্রশ্নের সুর মিলছে পশ্চিমবঙ্গের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যেও।

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর দেশজুড়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। শিব সেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে গোষ্ঠী) তাদের দলীয় মুখপত্র ‘সামনা’য় প্রকাশিত সম্পাদকীয়তে সরাসরি অভিযোগ তুলেছে—“এই ভোটের ফল স্বাভাবিক নয়, বরং একটি পূর্বপরিকল্পিত ‘প্যাটার্নের ফল’।”

তাদের দাবি, “এই তথাকথিত ‘মোদী-শাহ প্যাটার্ন’ শুধু পশ্চিমবঙ্গেই নয়, আসাম এবং তামিলনাড়ুতেও প্রয়োগ করা হয়েছে, যেখানে নির্বাচনী কৌশল এমনভাবে সাজানো হয়েছিল যাতে শেষ পর্যন্ত ফল বিজেপির পক্ষেই যায়।”

পশ্চিমবঙ্গে ভোট গোনার মাঝপথেই মমতা বন্দ্যোপাধ্যায় গণনা নিয়ে প্রশ্ন তুলে বলেন, “সবকিছু ভুলভাবে রিপোর্ট করা হচ্ছে...গণনার তথ্য সঠিকভাবে সামনে আনা হচ্ছে না।”

শিব সেনার পত্রিকার সম্পাদকীয়তে আরও দাবি করা হয়েছে, “টানা তিনবার জয়ী হওয়া তৃণমূল কংগ্রেসকে হারাতে পশ্চিমবঙ্গে একাধিক ‘অস্বাভাবিক পদক্ষেপ’ নেওয়া হয়েছে।” প্রায় ৩ লাখ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, রাজ্যের প্রশাসনিক কর্তাদের সরিয়ে দেওয়া এবং ভোটার তালিকা থেকে বহু লাখ নাম বাদ যাওয়ার অভিযোগও তুলে ধরা হয়েছে।

নির্বাচন কমিশনের ভূমিকাও কাঠগড়ায় তুলেছে তারা। বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়ে সরাসরি সন্দেহ প্রকাশ করে বলা হয়েছে, “তার পদক্ষেপ বিজেপির পক্ষে সহায়ক ছিল।” একই সঙ্গে তামিলনাড়ুতেও ভোট ভাগাভাগির কৌশলের অভিযোগ তুলেছে শিব সেনা। তাদের দাবি, “ডিএমকে জোট পিছিয়ে পড়ার পিছনে এই পরিকল্পিত কৌশলই কাজ করেছে এবং নতুন শক্তি হিসেবে উঠে এসেছে তামিলাগা ভেত্রি কাযাগাম (কেভিটি)।

এই প্রেক্ষাপটে সবচেয়ে বড় প্রশ্ন ছুঁড়ে দিয়েছে শিব সেনা—“যদি নির্বাচনই স্বচ্ছ না হয়, তবে বিরোধী দলগুলির নির্বাচনে অংশগ্রহণের অর্থ কী?” শুধু ভোট নয়, ভোট-পরবর্তী পরিস্থিতি নিয়েও কটাক্ষ করা হয়েছে। তাদের দাবি, দেশের বিভিন্ন প্রান্তে নারী নির্যাতনের ঘটনা বাড়লেও রাজনৈতিক বিজয়ের উৎসব সেই বাস্তবতাকে ঢেকে দিচ্ছে।

সব মিলিয়ে, পশ্চিমবঙ্গ থেকে তামিলনাড়ু— এই নির্বাচনের ফল শুধু সরকার পরিবর্তনের গল্প নয়, বরং ভবিষ্যতের জাতীয় রাজনীতির দিকনির্দেশও ঠিক করে দিতে পারে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৫ মে ২০২৬

পশ্চিমবঙ্গ ভোট: ‘মোদী-শাহ প্যাটার্ন’ বলল শিবসেনা

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত