সংবাদ

রাজৈরে পিকআপ-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৩

প্রতিনিধি, মাদারীপুর
প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৩:৩০ পিএম

রাজৈরে পিকআপ-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৩
জব্দ করা হয়েছে ঘাতক পিকআপ ভ্যানটি। ছবি : সংবাদ

মাদারীপুরের রাজৈরে পিকআপ ভ্যান ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শামীম মুন্সী (৩৫) নামের এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ইজিবাইকের আরও ৩ যাত্রী। বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১১টার দিকে রাজৈর উপজেলার টেকেরহাট-কবিরাজপুর সড়কের তাতিকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামীম মুন্সী গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ডোমরাকান্দি গ্রামের কাশেম মুন্সীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে যাত্রী নিয়ে ইজিবাইকটি কবিরাজপুর থেকে টেকেরহাটের দিকে আসছিল। তাতিকান্দা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘রিপন ট্রান্সপোর্ট’-এর একটি পিকআপ ভ্যানের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায় এবং চালকসহ ৪ জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামীম মুন্সীকে মৃত ঘোষণা করেন।

আহত ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

রাজৈরে পিকআপ-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৩

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

মাদারীপুরের রাজৈরে পিকআপ ভ্যান ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শামীম মুন্সী (৩৫) নামের এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ইজিবাইকের আরও ৩ যাত্রী। বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১১টার দিকে রাজৈর উপজেলার টেকেরহাট-কবিরাজপুর সড়কের তাতিকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামীম মুন্সী গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ডোমরাকান্দি গ্রামের কাশেম মুন্সীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে যাত্রী নিয়ে ইজিবাইকটি কবিরাজপুর থেকে টেকেরহাটের দিকে আসছিল। তাতিকান্দা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘রিপন ট্রান্সপোর্ট’-এর একটি পিকআপ ভ্যানের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায় এবং চালকসহ ৪ জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামীম মুন্সীকে মৃত ঘোষণা করেন।

আহত ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত