চাঁদপুরের কচুয়ায় মৎস্য উৎপাদন বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তির প্রসারে মৎস্যচাষিদের নিয়ে দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) উপজেলার দারচর বাজারে এই কর্মশালার আয়োজন করে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজ। প্রযুক্তিনির্ভর চাষাবাদে খামারিদের দক্ষ ও স্বাবলম্বী করে তোলাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।
কর্মশালায় কচুয়া উপজেলার বিভিন্ন এলাকার অর্ধশতাধিক অগ্রগামী মৎস্যচাষি অংশ নেন। এতে আধুনিক পদ্ধতিতে পুকুর প্রস্তুতি, পানির গুণগত মান নিয়ন্ত্রণ, প্রোবায়োটিক ও এয়ারেটরের সঠিক ব্যবহার এবং তথ্যপ্রযুক্তিনির্ভর পানি ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ ছাড়া মানসম্মত পোনা নির্বাচন, সুষম খাদ্যের জোগান এবং মাছের রোগ প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে চাষিদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
ব্র্যাকের জেলা সমন্বয়ক মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৬ নম্বর কচুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আকতার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুল ইসলাম। প্রধান প্রশিক্ষক ছিলেন চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রভাষক তাজিনুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্র্যাক ফিশারিজের বিক্রয় কর্মকর্তা জয়ন্ত কুমার সাহা।
তাত্ত্বিক আলোচনার পাশাপাশি কর্মশালায় ছিল বাস্তবভিত্তিক শিক্ষার সুযোগ। উন্মুক্ত আলোচনা ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে চাষিরা তাদের মাঠপর্যায়ের নানা সমস্যার কথা তুলে ধরেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তাৎক্ষণিক সমাধান ও পরামর্শ পান। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।
আয়োজক প্রতিষ্ঠান ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজ জানায়, দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে খামারিদের দক্ষ করে তুলতে পর্যায়ক্রমে সারা দেশে এ ধরনের প্রশিক্ষণ অব্যাহত রাখা হবে। আধুনিক ও প্রযুক্তিনির্ভর এ ধরনের উদ্যোগ গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
/

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন