সংবাদ

শিক্ষায় বরাদ্দে ‘মেগা জাম্প’, বাড়ল জিডিপির ২ শতাংশ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৬:১১ পিএম

শিক্ষায় বরাদ্দে ‘মেগা জাম্প’, বাড়ল জিডিপির ২ শতাংশ
ছবি : সংগৃহীত

চার বছর পর শিক্ষাখাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দের প্রস্তাব করেছে সরকার। টাকার অঙ্কে শিক্ষায় বরাদ্দ বেড়েছে প্রায় ৪৯ হাজার ৪০০ কোটি টাকা, যা বিশেষজ্ঞরা ‘মেগা জাম্প’ হিসেবে অভিহিত করছেন।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ বরাদ্দের প্রস্তাব করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এটি প্রথম বাজেট।

গত অর্থবছরে (২০২৫-২৬) অন্তর্বর্তী সরকার শিক্ষায় বরাদ্দ প্রস্তাব করেছিল ৮৭ হাজার ২০৬ কোটি টাকা। এবারের বাজেটে প্রস্তাব করা হয়েছে ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা। অর্থাৎ আগের চেয়ে বরাদ্দ বেড়েছে ৪৯ হাজার ৪০০ কোটি টাকা।

জিডিপির অনুপাতে বরাদ্দ দাঁড়িয়েছে ২ শতাংশ। গত অর্থবছরে এই অনুপাত ছিল ১ দশমিক ৩৯ শতাংশ।

২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তৎকালীন আওয়ামী লীগ সরকার ১ দশমিক ৮৩ শতাংশ বরাদ্দ রেখেছিল। ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবছরে তা কমে যথাক্রমে ১ দশমিক ৭৬ ও ১ দশমিক ৬৯ শতাংশে দাঁড়ায়।

শিক্ষার্থীদের নেতৃত্বে গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে শিক্ষায় বরাদ্দ রেখেছিলেন জিডিপির মাত্র ১ দশমিক ৭ শতাংশ। এবার চার বছর পর জিডিপির ২ শতাংশ বরাদ্দ ফিরল।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি তাদের ইশতেহারে শিক্ষায় বরাদ্দ বাড়ানো এবং পর্যায়ক্রমে তা ৫ শতাংশে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছিল। ক্ষমতায় এসে তারা প্রথম বাজেটেই সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু করল।

অর্থমন্ত্রী বলেন, ‘নানামুখী উদ্যোগ বাস্তবায়নে শিক্ষাখাতে আগামী অর্থবছরে বরাদ্দ জিডিপির ২ শতাংশে উন্নীত করে সর্বমোট ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি।’

ইউনেস্কোর সুপারিশ ৫ শতাংশ: জাতিসংঘের শিক্ষাবিষয়ক সংস্থা ইউনেস্কো শিক্ষাখাতের উন্নয়নে যে কোনো দেশের মোট জিডিপির অন্তত ৫ শতাংশ বিনিয়োগের সুপারিশ করে। বাংলাদেশে শিক্ষায় বরাদ্দের হার সবসময়ই কম।

নতুন সরকার পর্যায়ক্রমে বরাদ্দ ৫ শতাংশে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছে। আগামী বাজেটগুলোয় সেই প্রতিশ্রুতি কতটুকু বাস্তবায়িত হয়, সেদিকেই এখন নজর থাকবে শিক্ষাবিদ ও গবেষকদের।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

শিক্ষায় বরাদ্দে ‘মেগা জাম্প’, বাড়ল জিডিপির ২ শতাংশ

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত