ফেনীর সোনাগাজী-ফেনী সড়কে রাতের বেলা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ৫ জন সিএনজি চালিত অটোরিক্সা চালককে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) রাত ৯টা ৩০ মিনিট থেকে ১১টা পর্যন্ত সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগ্যান চাকমার নেতৃত্বে উপজেলা পরিষদ গেইট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে যাত্রীদের কাছ থেকে অভিযোগ গ্রহণ ও ভাড়া আদায়ের বিষয়টি তদারকি করা হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ৫ জন সিএনজি চালিত অটোরিক্সা চালকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী মোট ১ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়।
সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা বলেন, “যাত্রীদের স্বার্থ রক্ষা এবং পরিবহনে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। জনস্বার্থে এই কার্যক্রম অব্যাহত থাকবে।”
/

শুক্রবার, ১২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন