সংবাদ

পেকুয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৩:৫৮ পিএম

পেকুয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
পেকুয়ায় দুর্ঘটনার পর দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা ও নিহতদের ছবি। ছবি : সংবাদ

কক্সবাজারের পেকুয়া উপজেলায় যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। সোমবার (১৫ জুন) সকাল ১০টার দিকে এবিজি আঞ্চলিক মহাসড়কের টইটং বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুসহ আরও ৪ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন মাতামুহুরি উপজেলার ডেমুশিয়া ইউনিয়নের আবদু রশিদের ছেলে হাসান আলী (৬৫) এবং সিরাজগঞ্জের চৌহালী উপজেলার তোতা বেপারীর ছেলে আফজাল সরকার (৪৫)।

আহতরা হলেন পেকুয়ার হরিণাপাড়ি এলাকার সিরাজ (৪২), শাহেদ (২২), পাখি বেগম (৫৫) ও ১০ বছর বয়সী শিশু রামিম। আহতদের উদ্ধার করে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা এস আলম পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ছয় যাত্রী গুরুতর আহত হন। তাদের মধ্যে হাসান আলী ও আফজাল সরকারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথেই তাদের মৃত্যু হয়। আহত অন্য ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, দুর্ঘটনার পর বাস ও অটোরিকশাটি জব্দ করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৫ জুন ২০২৬

পেকুয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত