প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল বুধবার (১৭ জুন) মৌলভীবাজার সফরে আসছেন। তার এই সফরকে কেন্দ্র করে জেলায় উৎসবের আমেজ বিরাজ করছে। সফরে তিনি ফ্যামিলি কার্ড বিতরণের পাইলট প্রকল্পের তৃতীয় পর্যায়ের কার্যক্রম উদ্বোধন করবেন। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে গুরুত্বপূর্ণ কিছু ঘোষণা আসতে পারে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।
প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, বুধবার (১৭ জুন) সকালে তিনি ঢাকা থেকে আকাশপথে সিলেট পৌঁছাবেন। এরপর সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাবেন। দুপুর ১টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি। এরপর বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জেলা পর্যায়ের জনসভায় যোগ দেবেন। সফর শেষে সন্ধ্যায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে মৌলভীবাজারে ৩টি প্রধান দাবি জোরালো হয়ে উঠেছে। এগুলো হলো- একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, মৌলভীবাজার সরকারি কলেজকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মিত শমশেরনগর বিমানবন্দর পুনরায় চালু করা।
মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান বলেন, “মৌলভীবাজারবাসীর দীর্ঘদিনের তিনটি বড় দাবি বাস্তবায়নের পথে রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষায় আন্তরিক। শমশেরনগর বিমানবন্দর চালুর বিষয়ে সিভিল এভিয়েশন আগামী ২০ জুন পরিদর্শনে আসবে। মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনাও চূড়ান্ত পর্যায়ে রয়েছে।”
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজার ও শ্রীমঙ্গল শহরকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। অনুষ্ঠানস্থলগুলোতে বিশাল প্যান্ডেল ও নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। বৃষ্টি ও কাদার কথা মাথায় রেখে জনসভার মাঠে বালু ও ইট বিছানো হয়েছে।
/

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন