সংবাদ

আয়ারল্যান্ডে মেয়র নির্বাচিত হলেন চাঁদপুরের ইউছুফ

প্রতিনিধি, চাঁদপুর
প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৭:২৬ পিএম

আয়ারল্যান্ডে মেয়র নির্বাচিত হলেন চাঁদপুরের ইউছুফ
আয়ারল্যান্ডের ক্লোনাকিল্টি শহরের মেয়র নির্বাচিত হয়েছেন চাঁদপুরের কৃতি সন্তান ইউছুফ আলী।

আয়ারল্যান্ডের ক্লোনাকিল্টি শহরের মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি প্রবাসী ইউছুফ আলী। তিনি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।

দীর্ঘদিন ধরে আয়ারল্যান্ডে বসবাসরত ইউছুফ আলী সেখানে স্থানীয় সমাজ উন্নয়ন, জনসেবা ও নাগরিক কল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তার এই কর্মদক্ষতা, নেতৃত্বগুণ ও জনসম্পৃক্ততার স্বীকৃতি হিসেবেই তিনি শহরটির মেয়র নির্বাচিত হয়েছেন।

একজন বাংলাদেশি হিসেবে বিদেশের মাটিতে এমন গুরুত্বপূর্ণ নেতৃত্বের দায়িত্ব লাভ করে ইউছুফ আলী নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার এই সাফল্য চাঁদপুর জেলা তথা বাংলাদেশের সম্মান আন্তর্জাতিক অঙ্গনে আরও উজ্জ্বল করেছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

ইউছুফ আলীর মেয়র নির্বাচিত হওয়ার খবরে তার নিজ গ্রাম গোবিন্দপুরসহ আশপাশের এলাকায় ব্যাপক উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন জানিয়ে পোস্ট করছেন।

স্থানীয়দের মতে, মেধা, পরিশ্রম ও সততার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনেও যে সাফল্যের স্বাক্ষর রাখা সম্ভব, ইউছুফ আলীর অর্জন তারই উজ্জ্বল উদাহরণ। এটি দেশের তরুণ প্রজন্মকে ভবিষ্যতে বিদেশের মাটিতে নিজেদের মেধা ও যোগ্যতা প্রমাণের অনুপ্রেরণা জোগাবে।

এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, ইউছুফ আলীর নেতৃত্বে ক্লোনাকিল্টি শহর উন্নয়ন ও সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে। একই সঙ্গে তিনি প্রবাসী বাংলাদেশিদের সুনাম অক্ষুণ্ন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

আয়ারল্যান্ডে মেয়র নির্বাচিত হলেন চাঁদপুরের ইউছুফ

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

আয়ারল্যান্ডের ক্লোনাকিল্টি শহরের মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি প্রবাসী ইউছুফ আলী। তিনি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।

দীর্ঘদিন ধরে আয়ারল্যান্ডে বসবাসরত ইউছুফ আলী সেখানে স্থানীয় সমাজ উন্নয়ন, জনসেবা ও নাগরিক কল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তার এই কর্মদক্ষতা, নেতৃত্বগুণ ও জনসম্পৃক্ততার স্বীকৃতি হিসেবেই তিনি শহরটির মেয়র নির্বাচিত হয়েছেন।

একজন বাংলাদেশি হিসেবে বিদেশের মাটিতে এমন গুরুত্বপূর্ণ নেতৃত্বের দায়িত্ব লাভ করে ইউছুফ আলী নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার এই সাফল্য চাঁদপুর জেলা তথা বাংলাদেশের সম্মান আন্তর্জাতিক অঙ্গনে আরও উজ্জ্বল করেছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

ইউছুফ আলীর মেয়র নির্বাচিত হওয়ার খবরে তার নিজ গ্রাম গোবিন্দপুরসহ আশপাশের এলাকায় ব্যাপক উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন জানিয়ে পোস্ট করছেন।

স্থানীয়দের মতে, মেধা, পরিশ্রম ও সততার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনেও যে সাফল্যের স্বাক্ষর রাখা সম্ভব, ইউছুফ আলীর অর্জন তারই উজ্জ্বল উদাহরণ। এটি দেশের তরুণ প্রজন্মকে ভবিষ্যতে বিদেশের মাটিতে নিজেদের মেধা ও যোগ্যতা প্রমাণের অনুপ্রেরণা জোগাবে।

এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, ইউছুফ আলীর নেতৃত্বে ক্লোনাকিল্টি শহর উন্নয়ন ও সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে। একই সঙ্গে তিনি প্রবাসী বাংলাদেশিদের সুনাম অক্ষুণ্ন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত