সংবাদ

শাহরাস্তিতে ১৩ বছরের শিশু অন্তঃসত্ত্বা, গ্রেপ্তার ১

প্রতিনিধি, চাঁদপুর
প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১১:৫৩ এএম

শাহরাস্তিতে ১৩ বছরের শিশু অন্তঃসত্ত্বা, গ্রেপ্তার ১
শাহরাস্তি মডেল থানা। ছবি : সংবাদ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে হুমায়ুন কবির (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের শিকার ওই শিশুটি বর্তমানে ৬ মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে। গ্রেপ্তার হুমায়ুন কবির ভুক্তভোগী শিশুর একই বাড়ির বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে ওই শিশুকে ধর্ষণ করে আসছিলেন। একপর্যায়ে শিশুটির শারীরিক পরিবর্তন লক্ষ্য করে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে চিকিৎসকের কাছে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার পর শিশুটি ৬ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় ঘটনাটি জানাজানি হওয়ার পর পুলিশ অভিযুক্ত হুমায়ুনকে আটক করে থানায় নিয়ে আসে। ওই রাতেই ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

/

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৯ জুন ২০২৬

শাহরাস্তিতে ১৩ বছরের শিশু অন্তঃসত্ত্বা, গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে হুমায়ুন কবির (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের শিকার ওই শিশুটি বর্তমানে ৬ মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে। গ্রেপ্তার হুমায়ুন কবির ভুক্তভোগী শিশুর একই বাড়ির বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে ওই শিশুকে ধর্ষণ করে আসছিলেন। একপর্যায়ে শিশুটির শারীরিক পরিবর্তন লক্ষ্য করে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে চিকিৎসকের কাছে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার পর শিশুটি ৬ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় ঘটনাটি জানাজানি হওয়ার পর পুলিশ অভিযুক্ত হুমায়ুনকে আটক করে থানায় নিয়ে আসে। ওই রাতেই ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত