সংবাদ

কুষ্টিয়া হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা সফর

জেলা বার্তা পরিবেশক, কুষ্টিয়া
জেলা বার্তা পরিবেশক, কুষ্টিয়া
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৩:২১ পিএম

কুষ্টিয়া হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা সফর
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী। ছবি : সংবাদ

কুষ্টিয়ার ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল হঠাৎ পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (১৭ জুন) সকাল ১০টার দিকে তিনি এই ঝটিকা সফরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বিভাগ ও রান্নাঘর ঘুরে দেখেন।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান সম্পর্কে খোঁজ নেন। পাশাপাশি রান্নাঘরে গিয়ে রোগীদের জন্য তৈরি করা খাবারের মানও পর্যবেক্ষণ করেন। হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করলেও অপরিচ্ছন্নতা ও রোগীদের ব্যবহৃত শৌচাগারের অস্বাস্থ্যকর পরিবেশ দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী বলেন, কুষ্টিয়া জেনারেল হাসপাতাল পরিদর্শন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলো পর্যায়ক্রমে পরিদর্শন করা হচ্ছে।

গত সরকারের সমালোচনা করে মন্ত্রী বলেন, “গত ১৭ বছরে হাসপাতালের উন্নয়নে কার্যকর কোনো কাজ হয়নি। কাজের জবাবদিহি যে থাকে, মানুষ সেই বিষয়টিই ভুলে গিয়েছিল। জনগণের কাছে দায়বদ্ধ কোনো নেতৃত্ব ক্ষমতায় ছিল না। যারা রাতের অন্ধকারে ভোট নিয়ে ক্ষমতায় আসে, তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকে না। আমরা দায়বদ্ধতার জায়গা থেকেই কাজ করছি।”

স্বাস্থ্যমন্ত্রী আগামী তিন মাসের মধ্যে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালুর আশ্বাস দেন। মন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনের সময় জেলা প্রশাসক মো. তৌহিদ বিন-হাসান, পুলিশ সুপার জসীম উদ্দিন এবং সিভিল সার্জন ডা. এস এম কামাল হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৭ জুন ২০২৬

কুষ্টিয়া হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা সফর

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত