ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী এলাকায় অভিযান চালিয়ে ৬৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ও নগদ ৫৫ হাজার টাকা জব্দ করা হয়।
সোমবার (১৫ জুন) রাত সাড়ে ৮টার দিকে ভূল্লী থানার ৩ নম্বর আউলিযাপুর ইউনিয়নের ডারাপাড়া কালভার্টের ওপর চেকপোস্ট বসিয়ে এই অভিযান চালানো হয়। বুধবার (১৭ জুন) বেলা ১১টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৩-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার খোরশেদ (৪৫) এবং ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিরাজ মিয়া (৪০)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩-এর দিনাজপুর ক্যাম্পের একটি দল ভূল্লীবাজার থেকে ফারাবাড়ি যাওয়ার পথে ডারাপাড়া এলাকায় অবস্থান নেয়। সেখানে একটি সন্দেহভাজন পিকআপ ভ্যান তল্লাশি করে ৬৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে পিকআপ চালানোর আড়ালে দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে আসছিলেন। তারা মূলত রংপুর বিভাগের বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে অন্য জেলায় পৌঁছে দিতেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। জব্দ করা আলামতসহ আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
/

বুধবার, ১৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন