সংবাদ

দেশের আকাশে মহররমের চাঁদ, ২৬ জুন পবিত্র আশুরা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৮:২৯ পিএম

দেশের আকাশে মহররমের চাঁদ, ২৬ জুন পবিত্র আশুরা
ছবি : সংগৃহীত

দেশের আকাশে পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল বুধবার (১৭ জুন) থেকে হিজরি ১৪৪৮ সালের মহররম মাস গণনা শুরু হবে। সেই হিসাবে আগামী ২৬ জুন শুক্রবার পবিত্র আশুরা পালিত হবে।

মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, আবহাওয়া অধিদপ্তর ও মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে দেখা যায়, সন্ধ্যায় বাংলাদেশের আকাশে মহররমের চাঁদ দৃশ্যমান হয়েছে।

আশুরা ইসলামের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন। আশুরার সঙ্গে জড়িয়ে রয়েছে কারবালার শোকাবহ ঘটনা। মহানবি হজরত মুহাম্মদের (সা.) দৌহিত্র ইমাম হোসাইন (রা.) ও তার পরিবার এবং অনুসারীরা এই দিনেই শহীদ হয়েছিলেন। কারবালার এই ট্র্যাজেডি মুসলিম উম্মাহকে চিরকাল শোকাহত রাখে।

বাংলাদেশে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালিত হয়ে থাকে। শোকের এই দিনে ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদে মিলাদ, জিকির-আজকার ও দোয়া-মোনাজাতের মাধ্যমে ইমাম হোসাইন (রা.) ও তার পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে থাকেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

দেশের আকাশে মহররমের চাঁদ, ২৬ জুন পবিত্র আশুরা

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

দেশের আকাশে পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল বুধবার (১৭ জুন) থেকে হিজরি ১৪৪৮ সালের মহররম মাস গণনা শুরু হবে। সেই হিসাবে আগামী ২৬ জুন শুক্রবার পবিত্র আশুরা পালিত হবে।

মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, আবহাওয়া অধিদপ্তর ও মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে দেখা যায়, সন্ধ্যায় বাংলাদেশের আকাশে মহররমের চাঁদ দৃশ্যমান হয়েছে।

আশুরা ইসলামের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন। আশুরার সঙ্গে জড়িয়ে রয়েছে কারবালার শোকাবহ ঘটনা। মহানবি হজরত মুহাম্মদের (সা.) দৌহিত্র ইমাম হোসাইন (রা.) ও তার পরিবার এবং অনুসারীরা এই দিনেই শহীদ হয়েছিলেন। কারবালার এই ট্র্যাজেডি মুসলিম উম্মাহকে চিরকাল শোকাহত রাখে।

বাংলাদেশে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালিত হয়ে থাকে। শোকের এই দিনে ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদে মিলাদ, জিকির-আজকার ও দোয়া-মোনাজাতের মাধ্যমে ইমাম হোসাইন (রা.) ও তার পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে থাকেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত