রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।
সোমবার (১৫ জুন) বিকেলে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তার হৃদরোগ শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) সিএমএইচে চিকিৎসাধীন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীকে দেখতে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফীকুল ইসলাম। হাসপাতালে অবস্থানকালে তিনি মুশফিকুল ফজল আনসারী ও তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তার শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন।
পরে ডা. রফীকুল ইসলাম কর্তব্যরত চিকিৎসকদের সাথে মুশফিকুল ফজল আনসারীর চিকিৎসা-সংক্রান্ত নানা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং তার দ্রুত আরোগ্য ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য অনুরোধ জানান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে মুশফিকুল ফজল আনসারী সিএমএইচের হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল ডা. সাইয়েদা আলেয়া সোলতানার নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। সর্বশেষ খবর অনুযায়ী, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন