সংবাদ

চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়কের বেহাল দশায় ভোগান্তিতে এলাকাবাসী

প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৩:৫৮ পিএম

 চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়কের বেহাল দশায় ভোগান্তিতে এলাকাবাসী
ভাঙা সড়ক দিয়ে এভাবেই ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। ছবি : সংবাদ

হবিগঞ্জের চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দাসহ এই পথে যাতায়াতকারী হাজারো মানুষ। বিশেষ করে চুনারুঘাট পৌর শহরের নতুন বাজার এলাকায় সড়কটি এখন ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, নতুন বাজার এলাকার সড়কের পিচ ও খোয়া উঠে গিয়ে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে যায়। কর্দমাক্ত ও পিচ্ছিল এই পথে প্রায়ই সিএনজিচালিত অটোরিকশা ও ইজিবাইক গর্তে পড়ে বিকল হয়ে যাচ্ছে। ঘটছে ছোট-বড় দুর্ঘটনাও।

স্থানীয় বাসিন্দাদের দাবি, চুনারুঘাট থেকে নতুন ব্রিজ পর্যন্ত প্রায় ৫৫টি ছোট-বড় গর্ত রয়েছে। এই সড়ক দিয়েই প্রতিদিন জেলা সদর ও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শত শত যানবাহন চলাচল করে। গুরুত্বপূর্ণ এই সড়কের এমন বেহাল অবস্থা থাকলেও সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

মজনু মিয়া নামে এক অটোরিকশাচালক বলেন, ‘এই রাস্তায় গাড়ি চালানো মানে জীবন নিয়ে ঝুঁকি নেওয়া। প্রতিদিন কোনো না কোনো যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। সাময়িকভাবে ইটের খোয়া ফেলা হলেও বৃষ্টিতে তা ধুয়ে গিয়ে আবার আগের মতো হয়ে যায়।’

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী বলেন, ‘সড়কটির বেহাল অবস্থার বিষয়ে সড়ক ও জনপথ বিভাগকে জানানো হয়েছে। আশা করছি, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে তারা দ্রুত ব্যবস্থা নেবে।’

/

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৭ জুন ২০২৬

চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়কের বেহাল দশায় ভোগান্তিতে এলাকাবাসী

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

হবিগঞ্জের চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দাসহ এই পথে যাতায়াতকারী হাজারো মানুষ। বিশেষ করে চুনারুঘাট পৌর শহরের নতুন বাজার এলাকায় সড়কটি এখন ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, নতুন বাজার এলাকার সড়কের পিচ ও খোয়া উঠে গিয়ে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে যায়। কর্দমাক্ত ও পিচ্ছিল এই পথে প্রায়ই সিএনজিচালিত অটোরিকশা ও ইজিবাইক গর্তে পড়ে বিকল হয়ে যাচ্ছে। ঘটছে ছোট-বড় দুর্ঘটনাও।

স্থানীয় বাসিন্দাদের দাবি, চুনারুঘাট থেকে নতুন ব্রিজ পর্যন্ত প্রায় ৫৫টি ছোট-বড় গর্ত রয়েছে। এই সড়ক দিয়েই প্রতিদিন জেলা সদর ও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শত শত যানবাহন চলাচল করে। গুরুত্বপূর্ণ এই সড়কের এমন বেহাল অবস্থা থাকলেও সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

মজনু মিয়া নামে এক অটোরিকশাচালক বলেন, ‘এই রাস্তায় গাড়ি চালানো মানে জীবন নিয়ে ঝুঁকি নেওয়া। প্রতিদিন কোনো না কোনো যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। সাময়িকভাবে ইটের খোয়া ফেলা হলেও বৃষ্টিতে তা ধুয়ে গিয়ে আবার আগের মতো হয়ে যায়।’

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী বলেন, ‘সড়কটির বেহাল অবস্থার বিষয়ে সড়ক ও জনপথ বিভাগকে জানানো হয়েছে। আশা করছি, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে তারা দ্রুত ব্যবস্থা নেবে।’

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত