সংবাদ

খেলার সময় বজ্রপাতে প্রাণ গেল দুই শিশুর

প্রতিনিধি, ফেনী
প্রতিনিধি, ফেনী
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৯:১০ পিএম

খেলার সময় বজ্রপাতে প্রাণ গেল দুই শিশুর
বজ্রপাত

ফেনীর ফুলগাজীতে বাড়ির পাশে খেলার সময় বজ্রপাতে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেলে উপজেলার আমজাদহাট ইউনিয়নের বসন্তপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো-নাদিয়া আক্তার (১০) ও আবির হোসেন (৭)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই-বোন। নাদিয়া বসন্তপুর এলাকার মো. শহীদের মেয়ে এবং আবির ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের পূর্ব দেবপুর গ্রামের মো. আরিফের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করছিল নাদিয়া ও আবির। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তারা গুরুতর আহত হয়। স্বজনরা তাদের উদ্ধার করে দ্রুত ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহত নাদিয়ার বাবা মো. শহীদ বলেন, নাদিয়া স্থানীয় একটি মাদ্রাসায় তৃতীয় শ্রেণিতে পড়ত। দুই সন্তানের মধ্যে সে বড় ছিল। মেয়ের এমন মৃত্যুতে পুরো পরিবার স্তব্ধ হয়ে পড়েছে।

ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আনিছুর রহমান বলেন, বজ্রপাতে দুই শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, বজ্রপাতে দুই শিশুর মৃত্যুর বিষয়টি পুলিশ অবগত হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে হাসপাতাল থেকে শিশুদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৭ জুন ২০২৬

খেলার সময় বজ্রপাতে প্রাণ গেল দুই শিশুর

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত