সংবাদ

ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৫

প্রতিনিধি, ফেনী
প্রতিনিধি, ফেনী
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১১:১৭ এএম

ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৫
মুখে মাস্ক পরে মিছিলে অংশ নেন একদল তরুণ। ছবি : সংবাদ

ফেনী শহরে আওয়ামী লীগের ব্যানার নিয়ে একদল তরুণ ঝটিকা মিছিল করেছেন। বুধবার (১৭ জুন) দুপুরে শহরের স্টেশন রোড এলাকায় এ মিছিলের ঘটনা ঘটে। বিকেলে এ ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার (১৭ জুন) দুপুরে ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের ব্যানারে ১৫ থেকে ২০ জন তরুণ মুখে মাস্ক পরে একটি মিছিল বের করেন। মিছিলটি স্টেশন রোড এলাকা থেকে শুরু হয়ে রেল স্টেশনের প্ল্যাটফর্মে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেন। মিছিলের একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে শহরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভিডিওতে দেখা যায়, একদল তরুণ ব্যানার হাতে দ্রুতগতিতে মিছিল করছেন। তাদের সবার মুখ মাস্ক দিয়ে ঢাকা ছিল।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজীম বলেন, ‘ঝটিকা মিছিলের খবর পাওয়ার পর পুলিশ অভিযানে নামে। বিকেলের অভিযানে এ পর্যন্ত ৫ জনকে আটক করা হয়েছে। তাদের পরিচয় ও রাজনৈতিক সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

/

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৫

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

ফেনী শহরে আওয়ামী লীগের ব্যানার নিয়ে একদল তরুণ ঝটিকা মিছিল করেছেন। বুধবার (১৭ জুন) দুপুরে শহরের স্টেশন রোড এলাকায় এ মিছিলের ঘটনা ঘটে। বিকেলে এ ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার (১৭ জুন) দুপুরে ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের ব্যানারে ১৫ থেকে ২০ জন তরুণ মুখে মাস্ক পরে একটি মিছিল বের করেন। মিছিলটি স্টেশন রোড এলাকা থেকে শুরু হয়ে রেল স্টেশনের প্ল্যাটফর্মে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেন। মিছিলের একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে শহরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভিডিওতে দেখা যায়, একদল তরুণ ব্যানার হাতে দ্রুতগতিতে মিছিল করছেন। তাদের সবার মুখ মাস্ক দিয়ে ঢাকা ছিল।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজীম বলেন, ‘ঝটিকা মিছিলের খবর পাওয়ার পর পুলিশ অভিযানে নামে। বিকেলের অভিযানে এ পর্যন্ত ৫ জনকে আটক করা হয়েছে। তাদের পরিচয় ও রাজনৈতিক সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত